Skip to main content
Siraj Tech

About Us

সিরাজ টেক লিমিটেড

আমাদের কথা

N/A

আমরা বিভিন্ন ধরণের প্রোডাক্ট নিয়ে কাজ করি, বিশেষ করে Civil Engineering এবং Architect সম্পর্কিত পণ্য। আমাদের লক্ষ্য হলো মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ করা। Civil Engineering ক্যাটাগরিতে, আমরা Geo Textile Roll এবং Geo Bag এর মতো পণ্যগুলি বিক্রয় করে থাকি, যা নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে অত্যন্ত কার্যকরী। এছাড়াও এই পণ্যগুলো মাটির স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করে এবং পরিবেশবান্ধব উপাদান হিসেবে খুবই জনপ্রিয়। আমাদের পণ্যগুলি বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত হয়ে থাকে, যেমন নদীশাসন, বাঁধ নির্মাণ এবং পুকুর খননের কাজে। আমরা প্রতিটি পণ্য উচ্চমানের কাঁচামাল দিয়ে তৈরি করি, যাতে তা দীর্ঘস্থায়ী ও কার্যকর হয়।

N/A
আমাদের কথা

কংক্রিট ব্লক

কংক্রিট ব্লক হলো সাধারণ ইটের একমাত্র বিকল্প। ভবন নির্মাণে সাধারণ ইট ব্যাবহারে বিভিন্ন ধরণের সমস্যা হয়। এর মধ্যে ইট তৈরিতে নির্গত হওয়া কার্বন-ডাই-অক্সাইড বাতাসকে দূষিত করে ফলে জলবায়ুর উপর বিরূপ প্রভাব পরে। অন্যদিকে ইট তৈরিতে ব্যাপক পরিমানে মাটি ব্যবহার করা হয় যার ফলে কৃষি জমি নষ্ট হচ্ছে। এর বিপরীতে কংক্রিট ব্লক তৈরিতে এসব কোনো ক্ষতিই হয়না। এটা পরিবেশ বান্ধব। সেই সাথে কংক্রিট ব্লক এর রয়েছে আরো অনেক সুবিধা। যেমন, অগ্নিরোধী, শব্দরোধী, তাপরোধী এছাড়াও কংক্রিট ব্লক দামে অনেক কম। ভবন নির্মাণে গাঁথুনি মসলাও অনেক কম লাগে।

কংক্রিট ব্লক

পরিশেষে, আমাদের উদ্দেশ্য হল Indoor, Outdoor এবং ছাদের স্থানগুলির প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলেই দেশ বাঁচবে।

Shopping Cart

Your Cart is Empty

আপনার কার্টে কোনো পণ্য নেই। আমাদের আকর্ষণীয় পণ্যগুলো দেখতে শপিং শুরু করুন।

Start Shopping / শপিং শুরু করুন