সুপ্রিয় পাঠক,
কৃষি প্রধান বাংলাদেশের কৃষি আজ দুর্বার গতিতে সম্মুখপানে এগিয়ে চলেছে। বাংলাদেশের মাটি ও জলবায়ুর মত এমন কৃষি উপযোগী মাটি ও পরিবেশ বিশ্বের খুব কম দেশেই আছে। সে দিক দিয়ে আমরা সত্যিই ভাগ্যবান। মুক্তবাজার অর্থনীতিতে আমাদের কৃষিই পারে সগৌরবে মাথা উঁচু করে বিশ্ব দরবারে স্থান করে নিতে। অন্যান্য প্রযুক্তির মত কৃষি প্রযুক্তিও একটা চলমান প্রক্রিয়া। দেশে বিদেশে এখন নিত্য নতুন কৃষি প্রযুক্তি আবিস্কৃত হচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের কৃষি বিজ্ঞানীরা আমাদের দেশের উপযোগী করে মাঠ ফসল, ফল, সবজি, মসলা ও বনজ ভেষজের উফশী এবং রোগ বালাই ও প্রতিকূলতা প্রতিরোধী জাত আবিষ্কার করছেন। কৃষির সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদ, কৃষক, কৃষিকর্মী এবং কৃষি আগ্রহী অনেকেই অনেক সময় অনেক প্রযুক্তি সম্পর্কে ভালভাবে জ্ঞাত থাকেন না; কিন্তু তাঁদের বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকে। আবার কৃষি সেক্টরে চাকরি প্রার্থী কৃষিবিদ ও ডিপ্লোমা কৃষিবিদদের জন্য এখানে আলোচিত বিষয়গুলো জানাটা খুব জরুরী। চাকরিপ্রার্থী কৃষিবিদ ও ডিপ্লোমা কৃষিবিদদের জন্যও বইটি বিশেষ সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে। এসব কথা মাথায় রেখে আমার দীর্ঘ প্রায় তিন দশকের কৃষি সম্প্রসারণ কাজের অভিজ্ঞতার সাথে, বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যের সমন্বয় করে এই বিশেষ ধরনের 'আধুনিক কৃষিবার্তা ও কৃষিপ্রযুক্তি' শীর্ষক বইটির সংকলন প্রকাশ করা হলো। সংকলিত এই বইটি থেকে আপনারা আধুনিক কৃষির আশাব্যঞ্জক কিছু খবরাখবরের সাথে সাথে সমসাময়িক কালের কিছু আধুনিক প্রযুক্তি সম্পর্কেও একটা সম্যক ধারণা পাবেন। বইটিতে ব্যবহৃত কারিগরী শব্দ, বাক্য ও বাক্যাংশসমূহ যথাসম্ভব সহজবোধ্য করে উপস্থাপন করা হয়েছে, ফলে সংশ্লিষ্ট সকলে খুব সহজেই এই বইয়ের প্রতিটি বিষয় বুঝতে পারবেন।
আশা করি কৃষির সাথে সংশ্লিষ্ট সবাই এটাকে একটা আধুনিক কৃষির খবরাখবর ও আধুনিক কৃষিপ্রযুক্তির আপডেট হ্যান্ডবুক হিসেবে সংরক্ষণ করতে পারবেন। তাই আপনি নিজে বইটি সংগ্রহ করুন এবং অন্যকে সংগ্রহ করতে উৎসাহিত করুন। আমার প্রিয় সুজন পাঠকদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে এই পুস্তকের আপডেট সংস্করণ প্রকাশের ইচ্ছে রয়েছে। তাই এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামতের প্রত্যাশা করছি।
এই পুস্তক রচনার ব্যাপারে যাঁরা আমাকে সর্বতভাবে সহায়তা করেছেন, উৎসাহ উদ্দীপনায় উদ্দীপ্ত করেছেন তাঁদের সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। নিজ দায়িত্বে স্ব-প্রণোদিত হয়ে বইটি প্রকাশের ব্যাপারে "প্রান্ত প্রকাশন, ৩৬ বাংলাবাজার, ঢাকা" যে গুরুদায়িত্ব পালন করেছে, সেটিও প্রশংসার দাবীদার। নিরন্তর শুভেচ্ছা সকলের জন্য।
স্বয়ম্ভর কৃষি সমৃদ্ধ বাংলাদেশ আমাদের অহংকার!
১৫
সম্ভাবনার নব দিগন্তের হাতছানিতে বাংলার কৃষি
১৮
বাংলাদেশ কৃষির কিছু মৌলিক তথ্যাবলী
২১
বীজ উৎপাদন প্রযুক্তি ও বীজ প্রত্যয়ন
২৬
বীজের গুণগত মান নিয়ন্ত্রণে বীজ প্রত্যয়ন এজেন্সীর ভূমিকা
৩১
বীজ প্রত্যয়ন এজেন্সীর সুনির্দিষ্ট কাজ সমূহ
৩১
বীজের বিশুদ্ধতা পরীক্ষা
৩৭
বীজের অংকুরোদগম ক্ষমতা পরীক্ষা
৩৯
উদ্ভিদের খাদ্যোপাদান ও সার ব্যবস্থাপনা
৪০
উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান
৪০
মূখ্য ও গৌণ খাদ্যোপাদানের মধ্যে পার্থক্য
৪১
পুষ্টি উপাদানের ঘাটতি ও অভাবজনিত লক্ষণ
৪১
বিভিন্ন পুষ্টি উপাদানের উপকারী প্রভাব অভাবজনিত লক্ষণ ও অতিরিক্ততার কুফল
৪৩
সার পরিচিতি এবং ব্যবস্থাপনা
৫৫
জৈব সার ও কম্পোষ্ট তৈরির কৌশল
৫৭
মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের উৎপাদন ও ব্যবহার
৫৭
যে কারণে মাটির স্বাস্থ্য খারাপ হয়
৫৭
কম্পোস্ট সার উৎপাদনের কৌশল
৫৮
কুইক কম্পোস্ট সার উৎপাদনের কৌশল
৬০
কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট
৬০
ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার
৬৩
গুটি ইউরিয়া ব্যবহার পদ্ধতি
৬৪
গুড়া ইউরিয়া বনাম গুটি ইউরিয়া
৬৬
পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনার সাত সতেরো
৬৭
গাছের বাইরের অংশের পোকা
৬৯
ফল ফসলের বিভিন্ন অংশে পোকার ক্ষতির ধরণ
৬৯
উপকারী পোকামাকড় পরিচিতি
৭৩
ফল ফসলের পোকামাকড় ও রোগবালাই দমন
৭৫
ভেষজ পদ্ধতিতে রোগ পোকামাকড় দমন
৮০
জরুরী কৃষিবার্তা- জৈব কৃষি এখন সময়ের দাবী
৯১
ফল ফসল ও কৃষিতে রাসায়নিক সন্ত্রাস এবং আমাদের করণীয়
৯৬
বৈশ্বিক উষ্ণায়ণ ও জলবায়ুর পরিবর্তন: কারণ ও করণীয়
১০২
পরিবেশ বিপর্যয়ের প্রধান প্রধান কারণসমূহ
১০২
জলবায়ু পরিবর্তনের প্রভাব
১০৩
পরিবেশ বিপর্যয় রোধে আন্তর্জাতিক সম্প্রদায়
১০৪
জলবায়ুর পরিবর্তন রোধে বাংলাদেশ সরকারের ভূমিকা
১০৫
পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন রোধে আমাদের ব্যক্তিকেন্দ্রিক করণীয়
১০৫
জি.এম ফসল এবং বিটি বেগুন চাষের কথকতা
১০৭
অপার সম্ভাবনাময়ী ফুল চাষের আশা জাগানিয়া খবর
১১১
ফুল ব্যবহার ও ফুলচাষের ক্রমবিকাশ
১১১
ফুলের সামাজিক গুরুত্ব
১১১
ফুল চাষের অর্থনৈতিক গুরুত্ব
১১১
পুষ্টি এবং ঔষুধ তৈরিতে গুরুত্ব
১১২
নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন
১১২
পরিবেশ রক্ষায় ফুলের গুরুত্ব
১১২
বাংলাদেশে ফুলের ব্যবহার
১১২
যশোরে বাণিজ্যিক ফুল উৎপাদন
১১৩
এক নজরে বাংলাদেশে ফুল উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা
১১৩
বাংলাদেশের ফুল চাষ বৃদ্ধি অপার সম্ভাবনা
১১৩
বাংলাদেশের ফুল রপ্তানীর তথ্যচিত্র
১১৪
বাংলাদেশের ফুল রপ্তানী বাড়াতে হলে যা যা করতে হবে
১১৪
রাসায়নিক সার স্প্রে করার ব্যাপারে সাবধান!
১১৬
বিএডিসি উদ্ভাবিত ধান চাষের সাশ্রয়ী ইউরিয়া স্প্রে প্রযুক্তির পক্ষে বিপক্ষে
১১৬
ইউরিয়া স্প্রে করে ধান চাষ: বাস্তবতা ও প্রতিকূলতা
উদ্ভিদে কৃত্রিম হরমোন ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন
১২২
কৃত্রিম হরমোনের কাজ ও গুরুত্ব
১২৪
কৃষি বিষয়ক প্রয়োজনীয় ওয়েবসাইট ও আ্যাপস্
১২৬
আধুনিক গুরুত্বপূর্ণ কৃষিপ্রযুক্তির খবরাখবর
১৩৩
ছাদে বাগান ও টব বা পট ব্যবস্থাপনা
১৩৩
টবের মাটিতে সার প্রয়োগ
১৩৫
মাশরুম চাষের সাত সতেরো
১৩৭
মাশরুম চাষের সুবিধাসমূহ
১৩৯
মাশরুম চাষে অর্থনৈতিক সুবিধা
১৪০
ওয়েস্টার মাশরুমের চাষ প্রণালী
১৪১
মাশরুমের খাবার প্রণালী
১৪২
নারিকেলের মাইট বা "মোবাইল" (?) সমস্যার লাগসই সমাধান
১৪৩
সঞ্চালন পদ্ধতি এবং সঞ্চালনবিহীন পদ্ধতি
১৪৬
জনপ্রিয় হয়ে উঠছে হাইড্রোপনিক ঘাস চাষ
১৪৮
ভাসমান পদ্ধতিতে চারা উৎপাদন ও শাকসবজি চাষ
১৫০
অতিরিক্ত ঠাণ্ডায় বীজতলা রক্ষার কৌশল
১৫৫
বাড়িতে আলু সংরক্ষণের পদ্ধতি
১৫৫
বন্যায় কৃষক ভাইদের করণীয়
১৬০
গমের ব্লাস্ট রোগের কারণ ও প্রতিকার
১৬৩
ধানের ব্লাস্ট রোগের কারণ ও প্রতিকার
১৬৫
ধান চাষে লগো পদ্ধতি ও AWD পদ্ধতির ব্যবহার
১৬৮
মাটি পরীক্ষা ও মাটির নমুনা সংগ্রহের নিয়ম
১৭১
ঘরে বসেই বনসাই তৈরি করুন
১৭৫
আধুনিক ফল ও সবজির চাষ
১৭৯
ডায়াবেটিক ও রক্তচাপ নিয়ন্ত্রক ভেষজ গাছ
১৭৯
নতুন অতিথি ড্রাগন ফ্রুট
১৮১
গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদ
২০০
গ্রীষ্মকালীন টমেটোর উৎপাদন প্রযুক্তি
২০৩
দক্ষিণাঞ্চলের অর্থকরী মসলা ফসল চুইঝাল
২০৯
ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ
২১৭
ভিয়েতনামী উন্নত ও খাটো নারিকেল: অল্প দিনে অধিক ফলন
২১৯
কৃষি বিষয়ক আবশ্যিক প্রশ্নোত্তর
২২৩