গাছ লাগানো জিও ব্যাগ Cocopeat Block Gardening Tools Garden bag

Best Geo Growing Bags​

আপনার ছাদ বাগানের স্বপ্ন পূরণ করতে Siraj Tech নিয়ে এসেছে উন্নত মানের Geo Growing Bags ও ছাদ বাগানের সব পণ্য। আমাদের টেকসই Geo Bags / Geo Pots গাছের স্বাস্থ্য রক্ষা করে এবং দীর্ঘস্থায়ীভাবে গাছের বৃদ্ধি নিশ্চিত করে।

এছাড়া, গাছের মাটি, জৈব সার, বীজ, কোকোপিট সহ গার্ডেনিংয়ের সব সরঞ্জাম সাশ্রয়ী মূল্যে পাবেন আমাদের কাছে। আপনার বাগানকে আরও সবুজ ও সুন্দর করতে আজই অর্ডার করুন।

অনলাইনে অর্ডার কিভাবে করতে হয় তা দেখতে নিচের ভিডিওটি দেখুন।

গাছ লাগানো জিও ব্যাগ Gardening Tools Cocopeat Block Garden bag

আমাদের geo grow bag এর উপকারিতাঃ

  • ব্যাগে মাটি দেওয়ার পরও প্লাস্টিক ড্রামের মত আকার ঠিক থাকবে। কারন আমাদের ব্যাগ গুলো শক্ত ফেব্রিক্স দ্বারা তৈরি।
  • পানি বাহির হওয়ার জন্য তলায় কোন ছিদ্র করতে হয়না। পানি অটোমেটিক বের হয়ে যায়।
  • ছাদের ওভার লোড প্রতিরোধ করতে geo grow bag অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • ফাইবারের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে অক্সিজেন সরবরাহ হয় এবং অতিরিক্ত পানি ও ব্যালেন্স হয়ে বের হয়ে যায়।।যার কারণে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয় এবং মশা জন্মানোর কোন ভয় থাকে না।
  • মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ব্যাগে মাটি পরিবর্তনের ঝামেলা নেই।

কোন গাছের জন্য কোন সাইজের জিও ব্যাগ সঠিক?

সাধারন ড্রাম ও জিও ব্যাগের (Geo pot , Garden bag ) মধ্যে পার্থক্যঃ

  • এতে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হয়। ড্রামে ছিদ্র করতে হয় তার উপর টবের টুকরা দিতে হয়, তার উপর বালি দিতে হয়। তারপরেও অনেক সময় পানি বেশি হয়ে গেলে গাছের শিকড় পচে যায়। জিও ব্যাগে এগুলোর কোন ঝামেলা নেই। সরাসরি মাটি দিয়ে গাছ লাগিয়ে ফেলুন। পানি বেশি হলেও শিকড় পচে যাওয়ার সম্ভাবনা নাই।
  • জিও ব্যাগের ভেতর দিয়ে বাতাস চলাচল করে। ড্রামের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না।
  • ব্যবহার করার পরেও জিও ব্যাগ ভাঁজ করে রেখে দেওয়া যায়। দশটি জিও ব্যাগ ভাঁজ করে রাখলে খুব অল্প জায়গা নিবে। কিন্তু ড্রাম ভাঁজ করা যাবে না।

Gardening Tools Garden bag গাছ লাগানো জিও ব্যাগ Cocopeat Block

মিনিমাম আনুমানিক স্থায়ীত্ত কাল।

  • ২০০ জি এস এম = ১ থেকে ৩ বছর।
  • ৩০০ জি এস এম = ২ থেকে ৫ বছর।
  • ৫০০ জি এস এম = ৪ থেকে ৭ বছর।
  • ৬০০ জি এস এম = ৫ থেকে ১০ বছর।

GSM কি?

GSM = gram per square metre, মানে হচ্ছে প্রতি ১ মিটার স্কয়ারে যে মান পাওয়া যাবে তাকে GSM বলে। ১ মিটার স্কয়ার শীটের ওজন যদি ৩০০ গ্রাম হয়। তাহলে তাকে ৩০০ GSM বলা হবে। ওজন যত বাড়বে এর থিকনেস ও ( মোটা ) তত বাড়বে। GSM যত বেশি নিবেন তত বেশি মোটা পাবেন এবং টেকসই বেশি হবে।
নিচে কিছু GSM = আনুমানিক থিকনেস দেওয়া হলো।
300GSM = 2.5mm, 500GSM = 3.8mm, 600GSM = 4.5mm

পণ্য পরিবর্তন ও ফেরতঃ👇

  • পরিবর্তনঃ- কেবলমাত্র ১ থেকে ৩৫ গ্যালন এবং সবজি বেডের মধ্যে রাউন্ড বেড ২৪ * ৮” ও ৩৬ * ১০” পণ্যগুলো পরিবর্তন করা যাবে। এর চেয়ে বড়ো সাইজের ব্যাগ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। ছাদ-বাগানের জন্যে এর চেয়ে বড়ো ব্যাগের প্রয়োজন হয়না। ২০০ ও ৩০০ জি এস এম এর ব্যাগ গুলো পরিবর্তন করা যাবে না । উল্লেখ্য যে, ২০০ ও ৩০০ জি এস এম এর ব্যাগ গুলো অনেক পাতলা ও লো কোয়ালিটি হয়ে থাকে।
  • ফেরতঃ- পণ্যের কোনো সমস্যা থাকলে (সেলাই খুলে যাওয়া, ফেটে যাওয়া ইত্যাদি) তা পরিবর্তন করা যাবে বা ফেরত পাঠাতে পারবেন 

সিরাজ টেকের গ্রো ব্যাগ ( garden bag , geobag , geo pot ) Vs বাজারের নিম্নমানের জিও ব্যাগ

Siraj Tech Geo Grow Bag Price

Cocopeat Block গাছ লাগানো জিও ব্যাগ Gardening Tools Garden bag