Your Cart is Empty
আপনার কার্টে কোনো পণ্য নেই। আমাদের আকর্ষণীয় পণ্যগুলো দেখতে শপিং শুরু করুন।
Start Shopping / শপিং শুরু করুন
দাম জানতে নিচের Choose an option থেকে পরিমাণ সিলেক্ট করুন।
SKU: Autofos
২ থেকে ৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
অটোফস™ ২০ ইসি গাছের পাতায় বা মাটির সংস্পর্শে থাকা পোকামাকড়ের নার্ভাস সিস্টেমে সরাসরি আক্রমণ করে। এটি পোকাদের শ্বাসপ্রশ্বাস এবং খাদ্য গ্রহণের ক্ষমতা বন্ধ করে দেয়। স্পর্শক ও শ্বাসরোধক উভয় প্রভাবের কারণে পোকাগুলো দ্রুত নিস্তেজ হয়ে মারা যায়। মাটির নিচে থাকা পোকা যেমন উই পোকা (Termites) বা মাটি ফড়িং, তারাও কার্যকরভাবে দমন হয়।
ফসলে পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে দ্রুত ব্যবহার করুন।
প্রাথমিক পর্যায়ে প্রয়োগ করলে পোকামাকড়ের বিস্তার রোধ করা সম্ভব।
ধান ও চা ফসলে বাদামী গাছফড়িং (BPH) ও উই পোকা দমনে বিশেষ কার্যকর।
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | বাদামী গাছফড়িং (Brown Plant Hopper) | ১ লিটার / হেক্টর | ৪০০ মিলি | ২০ মিলি |
| চা | উই পোকা (Termites) | ১০ লিটার / হেক্টর | ৪ লিটার | ২০০ মিলি |
ব্যবহারবিধি: নির্ধারিত মাত্রায় অটোফস™ ২০ ইসি ভালোভাবে পানিতে মিশিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে পুরো জমিতে সমানভাবে ছিটাতে হবে। প্রয়োগের সময় সকালে বা বিকেলে ঠান্ডা আবহাওয়ায় প্রয়োগ করা উত্তম।
প্রয়োগের সময় হালকা বাতাসে স্প্রে করুন।
একই ফসলে পুনরায় প্রয়োগের ক্ষেত্রে অন্তত ১০-১৫ দিন ব্যবধান রাখুন।
ফসল কাটার অন্তত ১৫ দিন আগে শেষবার প্রয়োগ করুন।
খালি হাতে বা খালি পায়ে স্প্রে করা যাবে না।
স্প্রে শেষে ভালোভাবে হাত-মুখ ধুয়ে ফেলুন।
শিশু ও পশু-পাখির নাগালের বাইরে রাখুন।
সরাসরি সূর্যের আলো ও অতিরিক্ত গরম স্থানে সংরক্ষণ করবেন না।
✅ দ্রুত কার্যক্ষম স্পর্শক, পাকস্থলীয় ও শ্বাসরোধক প্রভাব
✅ মাটির নিচের পোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকা দমন
✅ দীর্ঘস্থায়ী কার্যকারিতা
✅ পানিতে সহজে মিশে ব্যবহারযোগ্য
✅ ফলন বৃদ্ধি ও ফসলের ক্ষতি প্রতিরোধে সহায়ক