Best Geotextile in Bangladesh | Geotextile Price | Geotextile Fabrics
Best Geotextile Price in Bangladesh - Geotextile Fabrics প্রোডাক্ট মূলত পলিস্টার, পলিপ্রপিলিন, পলিঅ্যামাইড দিয়ে তৈরি করা হয়। জিও টেক এর সবচেয়ে বেশি ব্যবহার হয় সিভিল অথবা কনস্ট্রাকশনের কাজে। এতে মাটির বৈশিষ্ট্য পরিবর্তন করে দূর্বল ও অকার্যকর জায়গায় ভবন নির্মাণ এর উপযোগি করে তুলে। আধুনিক সিভিল এবং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ বহুল ব্যবহৃত হচ্ছে এই জিও টেক্সটাইল।
জিওটেক্সটাইল কি ? Best Geotextile in Bangladesh
"জিওটেক্সটাইল" হলো এক ধরনের টেকনিক্যাল টেক্সটাইল (দেখতে অনেকটা চালের বস্তার মতো), যা মাটির উপরিভাগে বা অভ্যন্তরে ব্যবহার করে পুরকৌশলগত (সিভিল ইঞ্জিনিয়ারিং) সুবিধা পাওয়া যায়। জিওটেক্সটাইল এক ধরনের পলিমার ফেব্রিক যেটা বিভিন্ন ধরনের স্থাপনা যেমন রাস্তা, ড্রেন, গৃহায়ন এবং বাঁধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও এটা স্থাপত্য প্রকৌশলীর আরও অন্যান্য কাজে ব্যবহৃত হয়।
GSM কি?
GSM - gram per square meter, অর্থাৎ প্রতি ১ মিটার স্কয়ারে যে মান পাওয়া যাবে তাকে GSM বলে। ১ মিটার স্কয়ার শীটের ওজন যদি ৩০০ গ্রাম হয়, তাহলে তাকে ৩০০ জি, এস , এম বলা হবে, ওজন যত বাড়বে এর থিকনেস ও ( মোটা ) তত বাড়বে। GSM যত বেশি নিবেন তত বেশি মোটা পাবেন এবং টেকসই বেশি হবে। নিচে কিছু GSM এর থিকনেস দেওয়া হলো। Geo Textile Sheet Price
200GSM - 1.8mm
300GSM - 2.2mm
400GSM - 2.7mm
500GSM - 3.5mm
600GSM - 4mm
জিও টেক্সটাইলের সুবিধাসমুহ ?
জিওটেক্সটাইল পণ্যের বিভিন্ন সুবিধাসমূহ নিম্নে বর্ণিত হল: Geotextile Price
জিওটেক্সটাইল দ্বারা তৈরিকৃত ফেব্রিক ওভেন ফেব্রিকের তুলনায় হালকা হয়। ফলে এটা হ্যান্ডেলিং করা সহজ হয় এবং পরিবহনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়।
ওয়েফট নিবেশে তৈরি ফেব্রিকের ক্ষেত্রে জিওটেক্সটাইল একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করে। জিওটেক্সটাইল এই ধরনের ফেব্রিকের ক্ষেত্রে বিদীর্ণকরণ শক্তি বৃদ্ধি করে।
রাস্তা তৈরিতে পিচ এবং টুকরা ইট এই দুই স্তরের মাঝে জিওটেক্সটাইল ফেব্রিক ব্যবহার করলে রাস্তা বৃষ্টির পানিতে ক্ষয়ে পড়ার হাত থেকে রক্ষা পায়।
মাটির দুই স্তরের পার্থক্যকারী হিসাবে জিওটেক্সটাইল বিপুল পরিমাণে ব্যবহৃত হয়।
আর্দ্রতা প্রতিবন্ধক হিসাবে জিওটেক্সটাইলের উপকারীতা অতুলনীয়।
জিও-টেক্সটাইল ড্রেইনেজ এ ভূমিকা রাখে , এজন্যে খেলার মাঠে ব্যাবহার হয়।
জিও টেক্সটাইল শীট গুলো প্রাথমিক ভাবে ২ ধরণের হয়ে থাকে।
ওভেন জিও টেক্সটাইল
নন ওভেন জিও টেক্সটাইল
আমাদের কাছে "নন ওভেন জিও টেক্সটাইল" পাবেন।
নন ওভেন জিও টেক্সটাইলঃ
নন ওভেন জিও টেক্সটাইল সুইং-পাঞ্চিং নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এই ধরনের ফেব্রিক এর মধ্য দিয়ে পানি ফিল্ট্রেশনের ব্যবস্থা থাকে। মূলত যে সমস্ত স্থানে ওয়াটার ফিল্টার এর প্রয়োজন হয় ঐ সমস্ত জায়গায় non-woven জিও টেক্সটাইল ফেব্রিক ব্যবহৃত হয়। তবে এই ধরনের ফেব্রিক গুলোও নদীর তীরে মাটি ক্ষয় রোধে ব্যবহার করা হয়।
Non-woven Geo Textile:
Non-oven geotextiles are made through a process called swing-punching. This type of fabric has a water filtration system. Non-woven geotextile fabrics are mainly used in places where water filters are required. However, such fabrics are also used to prevent soil erosion on river banks.
বাংলাদেশে জিও টেক্সটাইল এর গুরুত্বঃ
বাংলাদেশ প্রধানত নদীভূমির নিচু অঞ্চলের দেশ। আমাদের দেশে অনেক নিচু জমি রয়েছে তাই জিও টেক্সটাইলই এই ক্ষেত্রে সেরা সমাধান হতে পারে। এটি প্রযুক্তিগত টেক্সটাইলের একটি অংশ যা বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হয়। জিও টেক্সটাইল গুলো প্রধানত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়। বর্তমানে বাংলাদেশের অনেক টেক্সটাইল ইন্ডাস্ট্রি জিও টেক্সটাইল উৎপাদন করছে। জিও টেক্সটাইল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আশীর্বাদ এবং এটি দেশকে বিভিন্নভাবে সাহায্য করছে।
Importance of Geo Textile in Bangladesh:
Bangladesh is mainly a lowland country. We have a lot of low-lying lands so geotextile can be the best solution in this case. It is a part of technical textile that is used for special purposes. Geotextiles are mainly used in civil engineering. At present many textile industries in Bangladesh are producing geotextiles. Blessings for Geo Textile Civil Engineering and it is helping the country in many ways.
নন ওভেন জিও টেক্সটাইল দুই ধরনের হয়ে থাকে। Best Geotextile in Bangladesh
PP: polypropylene staple fiber. যা ২ থেকে ১০০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।
PSF: polyester staple fiber Sheet. যা ১ থেকে ৩০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। 100% PP and PS
নদী ও পুকুরের জন্য ব্যাগের অর্ডার দিতে নিচের Geosheet Geobag and Geotube এ ক্লিক করুন। Best Geotextile in Bangladesh
https://sirajtech.org/geosheet-geobag-and-geotube/
জিও টেক্সটাইল জি,এস,এম (GSM) এর উপর ভিত্তি করে দাম নির্ধারণ করে থাকে। নিচে জি,এস,এম (GSM) এর লিস্ট দেওয়া হল।
180gsm
200gsm
250gsm
300gsm
350gsm
400gsm
450gsm
500gsm
550gsm
600gsm
Geotextile Fabrics শীট রোল হিসাবে বিক্রি হয়। প্রতি রোলে লম্বায় ১০০ মিটার থাকে। এবং প্রস্থে ৩,৪,৫ মিটার পাওয়া যায়, জিও টেক্সটাইল ব্যাগ পিছ হিসাবে বিক্রি হয়। ব্যাগ গুলো বিভিন্ন মাপের হয়ে থাকে, ব্যাগ গুলো মাপ মিটার, ফিট ও কেজিতে নির্ণয় করা হয়।