Your Cart is Empty
আপনার কার্টে কোনো পণ্য নেই। আমাদের আকর্ষণীয় পণ্যগুলো দেখতে শপিং শুরু করুন।
Start Shopping / শপিং শুরু করুন
দাম জানতে নিচের Choose an option থেকে পরিমাণ সিলেক্ট করুন।
SKU: Ispahani Mono Zinc
২ থেকে ৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
ইস্পাহানি মনো জিংক একটি উচ্চ মানসম্পন্ন জিংক সালফেট মনোহাইড্রেট সার, যা শস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগতমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। এতে রয়েছে ৩৩% জিংক ও ১৭.৪% সালফার, যা গাছের পুষ্টি চাহিদা পূরণে অত্যন্ত সহায়ক।
জিংকের অভাবে গাছের কচি পাতা ছোট এবং খসখসে হয়ে যায়।
পাতার শিরা সবুজ থাকে, বাকিটা হলদে হয়।
ডগা মারা যায় এবং পাতা নিচের দিকে মোড়ানো দেখা যায়।
ফল ও শস্যের আকার ছোট হয় এবং ফলন হ্রাস পায়।
শস্যের গুণমান কমে যায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়।
ধানের কুঁড়ির সংখ্যা বৃদ্ধি করে, ধান পুষ্ট করে।
গাছের বৃদ্ধি ও খর্বতা প্রতিরোধে সাহায্য করে।
শস্যের গঠন উন্নত করে এবং ফলের পরিপক্বতা ত্বরান্বিত করে।
দানার আকার বড় হয় এবং বীজের গঠন ভালো হয়।
সর্বোপরি, ফলনের পরিমাণ ও গুণমান বাড়ে।
একর প্রতি ৩ কেজি (প্রয়োজনে ৪ কেজি)
চারা রোপণের ১৫–২০ দিন পর এবং ফল গঠনের পূর্বে প্রয়োগ করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়।
ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, পটল, টমেটো, পাট, তুলা, ধনে, মুলা, পেঁপে ও অন্যান্য সবজি ও ফলের জন্য।
🔰 শ্রেণী: অনুজৈবিক সার (Micronutrient Fertilizer)
শিশুদের নাগালের বাইরে রাখুন।
ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
চুন, ইউরিয়া, টি.এস.পি ও ডি.এ.পি সার থেকে দূরে রাখুন।