Your Cart is Empty
আপনার কার্টে কোনো পণ্য নেই। আমাদের আকর্ষণীয় পণ্যগুলো দেখতে শপিং শুরু করুন।
Start Shopping / শপিং শুরু করুন
দাম জানতে নিচের Choose an option থেকে পরিমাণ সিলেক্ট করুন।
SKU: Success
২ থেকে ৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
Success 2.5 SC একটি নতুন প্রজন্মের বৈপ্লবিক কীটনাশক যা স্পর্শক ও গলাধঃকরণ ক্রিয়াসম্পন্ন ‘নেচারালাইট’ (Naturalyte) শ্রেণীর অন্তর্গত। এটি একটি বায়োলজিক্যাল কীটনাশক, যার প্রতি লিটারে ২৫ গ্রাম সক্রিয় উপাদান “স্পিনোসাড্ (Spinosad)” বিদ্যমান।
✅ এটি প্রাকৃতিকভাবে উৎপাদিত বায়োলজিক্যাল প্রোডাক্ট।
✅ একক কার্যক্ষমতাসম্পন্ন এবং তেমন ক্রস-রেজিস্টেন্স নেই।
✅ উপকারী পোকা যেমন লেডি বার্ড বিটল, মাকড়সা ও পরভোজী পোকা ইত্যাদির জন্য নিরাপদ।
✅ পরিবেশবান্ধব ও মানুষ ও প্রাণীর জন্য তুলনামূলক নিরাপদ।
✅ আমেরিকায় “Green Chemistry Challenge Award” প্রাপ্ত একটি প্রোডাক্ট।
✅ জৈব কৃষি (Organic Farming) ব্যবস্থায় ব্যবহারের জন্য অনুমোদিত।
| ফসল | পোকা | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | পাতা মোড়ানো পোকা | ৭৫০ মিলি / হেক্টর | ৩০০ মিলি | ১৫ মিলি |
| তুলা | বোলওয়ার্ম | ৬৫০ মিলি / হেক্টর | ২৬০ মিলি | ১৩ মিলি |
| চা | থ্রিপস | ৬৫০ মিলি / হেক্টর | ২৬০ মিলি | ১৩ মিলি |
| কুমড়া গোত্রীয় ফসল | থ্রিপস | ১০ লিটার পানিতে ১৫ মিলি | — | — |
ফসলে পোকার আক্রমণের শুরুতেই ব্যবহার করতে হবে।
প্রতি ৮–১০ দিন অন্তর কয়েকবার স্প্রে করুন।
ফসলের বৃদ্ধির অবস্থা ও গাছের উচ্চতার উপর ভিত্তি করে দ্রবণের পরিমাণ নির্ধারণ করুন।
স্প্রে করার সময় সমানভাবে সমস্ত গাছে ও পাতার নিচের অংশে প্রয়োগ নিশ্চিত করুন।
প্রাকৃতিকভাবে উৎপাদিত ও পরিবেশবান্ধব।
উপকারী পোকাদের জন্য নিরাপদ।
দ্রুত কার্যকর এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে।
জৈব কৃষিতে ব্যবহারের উপযোগী।
স্প্রে করার সময় মুখ ও চোখে যেন না লাগে।
বাচ্চা ও গবাদি পশুর নাগালের বাইরে রাখুন।
নির্দেশিত মাত্রার বেশি ব্যবহার করবেন না।
খালি বোতল নষ্ট করুন, পুনর্ব্যবহার করবেন না।