Skip to main content
Back to all articles
Conservation of soil fertility  - জমির উর্বরতা সংরক্ষণ ও উন্নতির পদ্ধতি
Tips and Tricks৫ অক্টোবর, ২০২৪

Conservation of soil fertility - জমির উর্বরতা সংরক্ষণ ও উন্নতির পদ্ধতি

জমির উর্বরতা সংরক্ষণ ও উন্নতির বিভিন্ন পদ্ধতি

নির্দিষ্ট পরিমাণে ও নির্দিষ্ট অনুপাতে এবং বিষাক্ত দ্রব্যমুক্ত উদ্ভিদের খাদ্য সরবরাহ করার জন্মগত ক্ষমতাকেই মৃত্তিকার উর্বরতা বা soil fertility বলা হয়। মৃত্তিকার উর্বরতা সংরক্ষণ ও উন্নতি করতে হলে, নিম্নলিখিত বিষয়গুলির প্রতি দৃষ্টি রাখতে হবে।

Irrigation System Technology

 জমির উর্বরতা, সংরক্ষণ ও উন্নতির বিভিন্ন পদ্ধতি

শস্য পর্যায়

* প্রতিবছর একই জমিতে একই শস্য চাষ করলে, উক্ত জমি থেকে বিশেষ উদ্ভিদ খাদ্য মৃত্তিকার একটি স্তর হতে নিঃশেষ হয়ে যায়। সেজন্য জমির উর্বরতা সংরক্ষণ করতে হলে বিভিন্ন শস্যের চাষ করা উচিত। জমির উপযুক্ত ব্যবহার

* যে কোন জমিতে যে কোন শস্যের চাষ করলে ভাল ফসল পাওয়া যায় না।

 * কোন জমিতে কি ফসল চাষ করতে হবে। অভিজ্ঞতালব্ধ বিবেচনার সঙ্গে ঠিক করতে হবে জমির প্রকৃতি অনুযায়ী শস্য চাষ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে নিচু ও এঁটেল মাটিতে আমন ধানের চাষ ভাল হয়।

 উত্তম কর্ষণ

* মৃত্তিকাকে ফসল উৎপাদনের উপযোগী অবস্থায় আনয়ন করতে হলে উত্তম কর্ষণের প্রয়োজন।

 * জমি কর্ষণ করলে আগাছা ও শস্যের অবশেষ মাটি চাপা পড়ে জৈব পরিবর্তন সংঘটিত হয়। এটি মৃত্তিকার উর্বরতা সংরক্ষণের জন্য একান্ত প্রয়োজন।

আগাছা দমন

* জমিতে আগাছা জন্মালে আগাছাগুলি উদ্ভিদ আগাছার সাথে প্রতিযোগিতায় পারে না।

 * জমির উর্বরতা সংরক্ষণ ও জমি উন্নত করতে হলে যাতে জমিতে আগাছা জন্মাতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

জৈব সার প্রয়োগ

*  জীবজাত সারকে জৈবসার বলে।

* মৃত্তিকায় উদ্ভিজ্জ জৈবসার (যথাঃ খৈল, আবর্জনা সার, পাতাপঁচা সার ইত্যাদি) ও প্রাণিজ জৈবসার (যথা-গোবর, গো-মূত্র, হাঁড়-গুড়া, ইত্যাদি) প্রয়োগ করলে উদ্ভিদের সুষ্ঠু বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাদ্যোপদান পেয়ে থাকে।

অজৈব সার প্রয়োগ

* জৈবসারে উদ্ভিদ খাদ্যের পরিমাণ কম থাকে। সে জন্য উদ্ভিদের চাহিল মিটাবার জন্য মৃত্তিকায় অজৈব বা রাসায়নিক সার প্রয়োগ করতে হবে।

* রাসায়নিক সার প্রয়োগে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়। এই সারের মাধ্যমে শস্যের চাহিদা মেটানো যায়। সবুজ সারের শস্যের চাষ

* সবুজ সারের মধ্যে শিম্বিগোত্রীয়, (যথা-শন, ধইঞ্চা, বরবটি, বলাই ইত্যাদি) ও অশিম্বিগোত্রীয় (যথা-যব, ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি) শস্যের চাষ করে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়।

* এই সমস্ত গাছগুলো মৃত্তিকার নিম্নস্তরের উদ্ভিদখাদ্য শোষণ করে নিজেদের দেহে জমায় ও গাছগুলিকে মাটির সাথে মিশিয়ে দিলে জৈব পদার্থ ও উদ্ভিন খাদ্য মৃত্তিকায় ফেরত আসে এবং তার ফলে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়।

মৃত্তিকায় উপযুক্ত বাতাস চলাচলের ব্যবস্থা

 * উদ্ভিদের সুষ্ঠ বৃদ্ধির জন্য মৃত্তিকায় উপযুক্ত পানি ও বাতাস চলাচলের ব্যবস্থা করা একান্ত দরকার কারণ মৃত্তিকায় পানি জমে থাকলে উদ্ভিদমূল ভালভাবে বাসকার্য করতে পারে না ও উপকারি জীবাণুগুলির (অর্থাৎ যারা উদ্ভিদের অগ্রহণযোগ্য খাদ্যকে গ্রহণযোগ্য অবস্থার আনয়ন করে) কার্যকলাপ সুষ্ঠুভাবে না চলার ফলে মৃত্তিকার উর্বরতা হ্রাস পায়।

 মৃত্তিকার ক্ষয় নিবারণ

 * কতিপয় উদ্ভিদখাদ্য (যথা-নাইট্রোজেন ইত্যাদি) মৃত্তিকার উপরিস্তরে জমা থাকে। সুতরাং কোন কারণে মৃত্তিকার উপরিস্তর ক্ষয় হলে জমির উর্বরতা হ্রাস পায়। সেজন্য জমির উপরিস্তর যাতে ক্ষয়প্রাপ্ত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

 পানি নিষ্কাশন

 * জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে, নিঃসরণ প্রক্রিয়ায় উদ্ভিদখাদ্য নষ্ট হয় ও মৃত্তিকায় জীবাণুর কার্যকলাপ হ্রাস পায়।

 * মৃত্তিকার উর্বরতা রক্ষা করতে হলে জমি থেকে অতিরিক্ত ও প্রয়োজনীয় পানি বের করে দেয়া একান্ত দরকার।

 এল হালিম

 আচ্ছাদন শস্যের চাষ

* কতিপয় শস্য যেমন: বরবটি, মিষ্টি আলু ইত্যাদি চাষ করলে মটির উপর একটি আচ্ছাদনের সৃষ্টি হয়।

* আচ্ছাদন শস্যের চাষ করলে ভূমি ক্ষয় ও নিঃসরণ প্রক্রিয়ায় মৃত্তিকা থেকে উদ্ভিদ খাদ্য নষ্ট হতে পারে না। এর ফলে মৃত্তিকার উর্বরতা সংরক্ষিত হয়।

আমাদের ফেসবুক পেজ 👉 Siraj Tech Facebook

ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag

দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 HIGH QUALITY GARDENING SEEDS

ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 HIGH QUALITY GARDENING TOOLS

গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 ORGANIC FERTILIZERS AND PESTICIDES

নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet

Related articles

Home Entrance Decoration Ideas - বাড়ির প্রবেশ পথ সাজানোর ইউনিক আইডিয়াTips and Tricks

Home Entrance Decoration Ideas - বাড়ির প্রবেশ পথ সাজানোর ইউনিক আইডিয়া

বাড়ির প্রবেশ পথ (Home Entrance) কেবল একটি দরজা নয়; এটি আপনার ব্যক্তিত্ব এবং একটি রূচিশীল মনোভাবের প্রতিফলন। প্রবেশ পথ সাজানো ঘরের সৌন্দর্য...

Read more
Techniques for Treating Wet Soil - ভেজা মাটি ঠিক করার টেকনিকসTips and Tricks

Techniques for Treating Wet Soil - ভেজা মাটি ঠিক করার টেকনিকস

মাটির সঠিক অবস্থা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেজা মাটি অনেক সময় চাষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, কারণ এটি শিকড়ের জন্য সঠিক প...

Read more
Kids' Room Decoration Ideas - বাচ্চাদের রুম ডেকোরেশনের ইউনিক আইডিয়াTips and Tricks

Kids' Room Decoration Ideas - বাচ্চাদের রুম ডেকোরেশনের ইউনিক আইডিয়া

বাচ্চাদের রুম ডেকোরেশন সবসময়ই একটি সৃজনশীল কাজ। সুন্দর এবং কার্যকরী রুম শুধু বাচ্চাদের মানসিক বিকাশে সাহায্য করে না, বরং তাদের সৃজনশীলতাও বা...

Read more

Shopping Cart

Your Cart is Empty

আপনার কার্টে কোনো পণ্য নেই। আমাদের আকর্ষণীয় পণ্যগুলো দেখতে শপিং শুরু করুন।

Start Shopping / শপিং শুরু করুন