Skip to main content
Back to all articles
Cultivation of rose hips on the roof - ছাদে গোলাপজামের চাষ ।
Tips and Tricks৯ ডিসেম্বর, ২০২৪

Cultivation of rose hips on the roof - ছাদে গোলাপজামের চাষ ।

বাড়ির আঙিনায় বা পাহাড়ি এলাকায় একসময় দেখা যেত দৃষ্টিনন্দন ও খেতে সুস্বাদু একটি ফল গোলাপজাম। এখন আর এই ফল খুব একটা চোখে পড়ে না। সারাদেশেই এটি একটি বিলুপ্তপ্রায় ফল। উদ্যোগ নিলে এ ফলের সুদিন ফেরানো সম্ভব বলে মনে করেন কৃষি ও উদ্ভিদবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। এই ফল পাকলে গোলাপের মতো কিছুটা গন্ধ বের হয় বলেই সম্ভবত এর নাম। বৃহত্তর সিলেট এবং পার্বত্য চট্টগ্রামে বাড়ির আশেপাশে একসময় প্রচুর দেখা গেলেও এখন সব অঞ্চলেই হারিয়ে যেতে বসেছে।

এই গাছ দীর্ঘদিন বাঁচে (প্রায় ৪০/৫০ বছর) এবং ফল দান করে। গাছ মাঝারি আকৃতির, তাই এটা সহজেই ছাদ বাগানে চাষ করা যায়। বিলুপ্তপ্রায় আমাদের দেশের ঐতিহ্যগত এই ফলের চাষ সম্প্রসারণের জন্য ছাদ বাগানে একটি করে হলেও এই ফল গাছের চারা রোপণ করা দরকার। ছাদ বাগানে এর চারা/কলম লাগানোর ২/৩ বছর পর থেকেই ফল সংগ্রহ করা যায়। গোলাপজাম গাছে মাঘ-ফাল্গুন মাসে ফুল আসে এবং বৈশাখ থেকে শ্রাবণ মাসের মধ্যে ফল পাকে। গোলাপজামের ফুলও দেখতে বেশ দৃষ্টিনন্দন।

এটার ইংরেজি নাম Rose apple Szzygium jambos গোলাপজাম কাঁচা অবস্থায় সবুজাভ এবং কিছুটা শক্ত হলেও পাকলে নরম ও সাদাটে হয়। ভেতরে দুটি বীজ থাকে, যা থেকে বংশবিস্তার হয়। টক মিষ্টি স্বাদের এই ফলে প্রচুর ভিটামিন সি ছাড়াও রয়েছে ভিটামিন বি১, বি২, ক্যারোটিন এবং ক্যালসিয়াম। একটি গোলাপজামে প্রায় ৪০ কিলোক্যালরি খাদ্যশক্তি থাকে। পেটের পীড়া, ডায়রিয়া, বমিভাব দূর করতে এটি কার্যকর। এছাড়া গাছের ছাল ও পাতা ডায়াবেটিসের জন্য উপকারী।

 সুস্থ শরীরের জন্য খাদ্য তালিকায় ফল ব্যবহারের দিকে সবাই এখন সচেতন। দেশি ফলের পাশাপাশি প্রচুর পরিমাণ বিদেশি ফল আমদানি করা হয়। কিন্তু অনেকেই জানেন না উচ্চমূল্যে কেনা বিদেশি ফল থেকে দেশে ফলেই পুষ্টি থাকে বেশি। গোলাপজাম তেমনি একটি পুষ্টিকর ফল হলেও এটি এখন বনবাদাড় থেকে হারিয়ে যেতে বসেছে। গোলাপজাম দেখতে যেমন সুন্দর তেমনি ফুলও খুবই দৃষ্টিনন্দন। ফল কাঁচা অবস্থায় সবুজ থাকে। পাকতে শুরু করলে ধবধবে সাদা অথবা সাদাটে হলুদ হয়

বা শুধুই হলুদ হয়। কাঁচা ফল খেতে টক হলেও পাকা ফল খুবই মিষ্টি। এই ফলে ভিটামিন সি, ক্যারোটিন এবং ক্যালসিয়াম আছে। পাকা ফল লবণে চটকিয়ে ¼ ঘণ্টা রাখার পর পানির সঙ্গে মিশিয়ে পান করলে পাতলা পায়খানা, অরুচি ও বমি বমি ভাব দূর হয়। বাড়ির আঙিনায় এখন আর শখ করে এটি কেউ লাগান না। আবার নার্সারিতেও এ ফলের গাছের চারা মিলে খুব কম। সিলেট, পার্বত্য জেলা, রাজশাহী প্রভৃতি এলাকায় এক সময় প্রচুর পরিমাণ গোলাপ জাম উৎপাদন হতো। বাজারেও মিলত এ ফল। এখন কালেভদ্রে দেখা মিলে এই ফলের। সুতরাং সেখানে অথবা দেশের ভালো কোনো নার্সারিতে এটার চারা পাওয়া সম্ভব।

ছাদে গোলাপজাম চাষ ও পরিচর্যা: ছাদে গোলাপজাম ফলের চারা কলম চারা লাগানোর জন্য হাফ ড্রাম অথবা সিমেন্টের পট বা জিও ব্যাগ নিয়ে তাতে এই বইয়ের "ছাদ বাগানের জন্য মাটি প্রস্তুত ও চারা রোপণ" অধ্যায়ে ছাদ বাগানের জন্য "ছাদ বাগানের জন্য আদর্শ মাটি তৈরি করত সেখানে গোলাপজাম ফলের কলম/কাটিং রোপণ করতে হবে। চারা গাছটিকে সোজা করে সঠিকভাবে রোপণ করতে হবে। তারপর গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে হাত দিয়ে মাটি চেপে চেপে দিতে হবে।

Jamrul cultivation on the roof

ফলে গাছের গোড়া দিয়ে পানি বেশি ঢুকতে পারবে না। একটি সোজা চিকন লাঠি দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে। চারা রোপণের শুরুর দিকে পানি অল্প দিলেই চলবে। পরে ধীরে ধীরে পানি দেওয়া বাড়াতে হবে। তবে গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না। মাটিতে রসের ঘাটতি দেখা দিলে প্রয়োজনমতো গাছে সেচ দিতে হবে। সার প্রয়োগের ক্ষেত্রে অত্র পুস্তকের "ছাদ বাগানের নিয়মিত পরিচর্যা" অধ্যায়ের "বিভিন্ন বয়সি ফল গাছের জন্য বছরভিত্তিক সার প্রয়োগের মাত্রা" অনুচ্ছেদে বর্ণিত নিয়মাবলি অনুসরণ করুন।

অধিকন্তু অন্যান্য পরিচর্যার ব্যাপারেও "ছাদ বাগানের নিয়মিত পরিচর্যা" অধ্যায়ের অপরাপর বিষয়গুলোর দিকে লক্ষ রাখতে হবে। বিশেষ ধরনের কোনো রোগ পোকামাকড়ের তেমন কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। অনেকটা বুনো ফল গাছের মতো বনে বাদাড়ে জন্মে বলে এখানে রোগবালাই ও পোকামাকড়ের প্রাদুর্ভাব কম। তবে সাদা মাছি, থ্রিপস, ছাতরা পোকা মিলিবাগ দেখা দিলে অন্যান্য ফল চাষে যে ধরনের ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, সেটা অনুসরণ করতে হবে।

 চারা/কলমের প্রাপ্তিস্থান :   বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারসমূহ, বিএডিসি'র এগ্রো সার্ভিস সেন্টার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিভিন্ন বিশ্বস্ত প্রতিষ্ঠানে ভালো জাতের গোলাপ জামের চারা/কলম পাওয়া যায়। আবার বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকেও এসব চারা/কলম সংগ্রহ করতে পারেন।

আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook

ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag

দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 High Quality Gardening Seeds

ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 High Quality Gardening Tools

গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 Organic Fertilizers and Pesticides

নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet

Earthworm

Related articles

Home Entrance Decoration Ideas - বাড়ির প্রবেশ পথ সাজানোর ইউনিক আইডিয়াTips and Tricks

Home Entrance Decoration Ideas - বাড়ির প্রবেশ পথ সাজানোর ইউনিক আইডিয়া

বাড়ির প্রবেশ পথ (Home Entrance) কেবল একটি দরজা নয়; এটি আপনার ব্যক্তিত্ব এবং একটি রূচিশীল মনোভাবের প্রতিফলন। প্রবেশ পথ সাজানো ঘরের সৌন্দর্য...

Read more
Techniques for Treating Wet Soil - ভেজা মাটি ঠিক করার টেকনিকসTips and Tricks

Techniques for Treating Wet Soil - ভেজা মাটি ঠিক করার টেকনিকস

মাটির সঠিক অবস্থা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেজা মাটি অনেক সময় চাষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, কারণ এটি শিকড়ের জন্য সঠিক প...

Read more
Kids' Room Decoration Ideas - বাচ্চাদের রুম ডেকোরেশনের ইউনিক আইডিয়াTips and Tricks

Kids' Room Decoration Ideas - বাচ্চাদের রুম ডেকোরেশনের ইউনিক আইডিয়া

বাচ্চাদের রুম ডেকোরেশন সবসময়ই একটি সৃজনশীল কাজ। সুন্দর এবং কার্যকরী রুম শুধু বাচ্চাদের মানসিক বিকাশে সাহায্য করে না, বরং তাদের সৃজনশীলতাও বা...

Read more

Shopping Cart

Your Cart is Empty

আপনার কার্টে কোনো পণ্য নেই। আমাদের আকর্ষণীয় পণ্যগুলো দেখতে শপিং শুরু করুন।

Start Shopping / শপিং শুরু করুন