
How to grow cauliflower on the roof - ছাদে ফুলকপি চাষের পদ্ধতি।
How to grow cauliflower on the roof - ছাদে ফুলকপি চাষের পদ্ধতি।
বাড়ির টবে ফুলকপি চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন। ফুলকপি হল একটি অতি সুস্বাদু শীতকালীন ফসল। বাড়িতেই ছাদে, বারান্দায় সামান্য উঠোনে চাষ করতে পারেন ফুলকপি।
মাটি : ফুলকপি চাষের জন্য বেলে-দোআঁশ মাটি খুব ভালো। ফুলকপি চাষের জন্য মাঝারি সাইজের টব কিংবা জলের ড্রাম, অথবা সিমেন্টের বস্তা নিতে পারেন। ফুলকপি চাষ করার উপযুক্ত সময় হলো আগস্ট মাস থেকে সেপ্টেম্বর। এই সময় চারা রোপণ করলে ভালো ফল পাওয়া যায়।
বীজ : সুস্থ সবল বীজ আনতে হবে। মাটি তৈরি করে তার মধ্যে বীজ পুঁতে দিতে হবে এবং নিয়মিত তাদের জল দিতে হবে। কিছুদিন পরে বীজ থেকে চারা বেরোবে।
সার : ফুলকপি চাষের জন্য ব্যবহার করুন বাড়িতে থাকা জৈব সার। অর্থাৎ রান্নাঘর থেকে ফেলে দেওয়া তরকারির খোসা ময়লা আবর্জনা ইত্যাদি কে ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিন। তাছাড়া গোবর সার দিতে পারেন।
কীটনাশক : গাছে পোকা মাকড়ের উৎপাত হলে কীটনাশক স্প্রে করতে পারেন। নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে গাছের গোড়ায় যেন আগাছা না জন্মায় তার দিকে লক্ষ্য রাখতে হবে। ফুলকপি চারা লাগানোর তিন মাসের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন। Lavender Farmingবিস্তারিত ভিডিওতে উল্লেখ করা হয়েছে
আমাদের ফেসবুক পেজ 👉 Siraj Tech Facebook
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag
দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 HIGH QUALITY GARDENING SEEDS
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 HIGH QUALITY GARDENING TOOLS
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 ORGANIC FERTILIZERS AND PESTICIDES
নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet



