Your Cart is Empty
আপনার কার্টে কোনো পণ্য নেই। আমাদের আকর্ষণীয় পণ্যগুলো দেখতে শপিং শুরু করুন।
Start Shopping / শপিং শুরু করুন
দাম জানতে নিচের Choose an option থেকে পরিমাণ সিলেক্ট করুন।
SKU: American NPKS
২ থেকে ৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
American NPKS - গাছের সঠিক বৃদ্ধি, ফলন এবং রোগ–প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজন সুষম পুষ্টি। সেই প্রয়োজনকে সামনে রেখে USA-র বিশ্বখ্যাত কোম্পানি Stoller দীর্ঘ গবেষণার মাধ্যমে তৈরি করেছে আমেরিকান NPKS—একটি আধুনিক স্প্রে উপযোগী মিশ্র সার। জৈব উৎস থেকে তৈরি এই সার গাছের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সুষম মাত্রায় সরবরাহ করে এবং মাত্র কয়েক দিনের মধ্যেই চমকপ্রদ ফলাফল দেখা যায়।
পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, গাছের শিকড়ের মাধ্যমে সার গ্রহণের তুলনায় পাতায় স্প্রে করলে পুষ্টি উপাদান অনেক দ্রুত ও কার্যকরভাবে শোষিত হয়। আমেরিকান NPKS স্প্রে করার পর কয়েক মিনিটের মধ্যেই গাছের পাতার কিউটিকুলার আয়ন এক্সচেঞ্জে সার শোষিত হয়ে গাছের শরীরে পৌঁছাতে শুরু করে। ফলে গাছ দ্রুত সবুজ, সতেজ ও শক্তিশালী হয়, সাথে ফুল–ফল উৎপাদনও বাড়ে।
১️⃣ পুরোটাই সার — ১০০% পুষ্টি গাছ গ্রহণ করতে পারে, অপচয় নেই।
২️⃣ অল্প পরিমাণেই কার্যকর — খরচ কম, লাভ বেশি।
৩️⃣ দ্রুত গলে যায় — ২ মিনিটেই সম্পূর্ণ গলে, গাছ কয়েক মিনিটেই সার গ্রহণ করতে পারে।
৪️⃣ চারা সবল করে — বীজতলায় স্প্রে করলে চারা সবুজ, শক্তিশালী হয়।
৫️⃣ ডালপালা বাড়ায় — কুশি বৃদ্ধি পেয়ে পরে ফুল–ফল বেশি ধরে।
৬️⃣ শীষ ও ফলকে পুষ্ট করে — ধানের দানা বা ফল মোটা ও সুস্থ হয়।
৭️⃣ মাটির সারের পরিমাণ কমায় — নিয়মিত ৪ বার ব্যবহার করলে ইউরিয়া, TSP, MOP অর্ধেকেরও কম দিতে হয়।
ধান, গম, ভুট্টা, আলু, তামাক, সয়াবিন, সরিষা, মুগ, মসুরসহ সকল দানা জাতীয় ফসল
চারা গজানোর ১৫–২০ দিন পর থেকে শুরু করে ১০–১২ দিন পরপর ৩–৪ বার।
প্যাকেটের সম্পূর্ণ সার সমপরিমাণ পানিতে ২ মিনিট গুলে নিতে হবে।
ওই মিশ্রণ থেকে প্রতি লিটার পানিতে ১৫–১৬ মিলি হারে স্প্রে করতে হবে।
পাতার উপর–নীচ সব জায়গা ভিজিয়ে স্প্রে করবেন।
বেগুন, টমেটো, মরিচ, শসা, তরমুজ, করলা, লাউ, ফুলকপি, বাঁধাকপি, ঝিঙা, সীম ইত্যাদি
চারা গজানোর ১৫–২০ দিন পর প্রথমবার।
পরবর্তী সময়ে ৭–১০ দিন পরপর ৩–৪ বার নিয়মিত স্প্রে।
আম, লিচু, কলা, আঙ্গুর, কমলা, পেঁপে, লেবুসহ সকল ফল
ফুল আসার ১০–১২ দিন আগে একবার
গুটি বাঁধার পর একবার
ফল সংগ্রহ শেষে নতুন পাতা বের হলে আবার স্প্রে
ফলন সর্বোচ্চ হয় এবং গাছ দ্রুত পুনরুজ্জীবিত হয়।
কপার গ্রুপ ব্যতীত অন্যান্য বালাইনাশকের সাথে মিশ্রিত করা যায়। তবে মিশ্রণের ক্ষেত্রে আমেরিকান NPKS সবশেষে যোগ করতে হবে।