Your Cart is Empty
আপনার কার্টে কোনো পণ্য নেই। আমাদের আকর্ষণীয় পণ্যগুলো দেখতে শপিং শুরু করুন।
Start Shopping / শপিং শুরু করুন
Ispahani Bioderma powder 100 Gram
SKU: Bioderma powder
২ থেকে ৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
Trichoderma harzianum সমৃদ্ধ জৈব জীবাণুনাশক – উদ্ভিদের রোগ প্রতিরোধে প্রাকৃতিক সমাধান
ইস্পাহানি বায়োডার্মা হলো Trichoderma harzianum (2 x 10⁶ CFU/gm) ব্যাকটেরিয়া সমৃদ্ধ একটি জৈব পাউডার, যা মূলত মাটির রোগ দমন ও উদ্ভিদের শিকড় সংক্রান্ত রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এটি প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ছত্রাকজাত রোগ যেমন ফিউজারিয়াম, রাইজোকটোনিয়া, স্ক্লেরোসিয়াম, ফিথিয়াম, অল্টারনারিয়া ইত্যাদি দমন করে।
উদ্ভিদের গোড়া ও শিকড় রক্ষা করে
মাটির ক্ষতিকর ছত্রাক ধ্বংস করে
শিকড়ের বৃদ্ধিতে সহায়ক
রাসায়নিক ছত্রাকনাশকের ব্যবহার কমায়
পরিবেশবান্ধব ও টক্সিনমুক্ত
১০–৫০ গ্রাম বায়োডার্মা ১ কেজি বীজে মিশিয়ে ৩০ মিনিট রেখে বপন করতে হবে।
৫–১০ গ্রাম বায়োডার্মা ১ লিটার পানিতে গুলে চারা ১০ মিনিট ভিজিয়ে রোপণ করুন।
ফসলি জমিতে: ৫০০ গ্রাম বায়োডার্মা জৈব সারের সাথে মিশিয়ে সার দেয়ার সময় প্রয়োগ করতে হবে।
গর্তে প্রয়োগ: গর্ত প্রতি ৫–১০ গ্রাম বায়োডার্মা সার বা মাটির সাথে মিশিয়ে দিতে হবে।
২–৫ গ্রাম বায়োডার্মা প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতায় স্প্রে করতে হবে।
ব্যবহারের ৫–৭ দিন আগে বা পরে রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করবেন না।
ছায়াযুক্ত ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন।
খাদ্য বা পানীয়ের আশেপাশে রাখবেন না।