Geo Fabric Grow Bags | High Quality geo grow bag Full Specifications
Geo fabric grow bags হলো টিন ও প্লাস্টিক টপের বিকল্প, যা পানিতে সহজে নষ্ট হয় না এবং এটি পরিবেশ বান্ধব হওয়ায় বাড়ির ছাদে ব্যবহারের উপযোগী। এতে ছোট বড় সব ধরনের গাছ লাগানো যায়।
পণ্য পরিবর্তন ও ফেরতঃ
পরিবর্তনঃ- কেবলমাত্র ১ থেকে ৩৫ গ্যালন এবং সবজি বেডের মধ্যে রাউন্ড বেড ২৪ * ৮ ও ৩৬ * ১০ পণ্যগুলো পরিবর্তন করা যাবে। এর চেয়ে বড়ো সাইজের ব্যাগ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। ছাদ-বাগানের জন্যে এর চেয়ে বড়ো ব্যাগের প্রয়োজন হয়না। ২০০ ও ৩০০ জি এস এম এর ব্যাগ গুলো পরিবর্তন করা যাবে না । উল্লেখ্য যে, ২০০ ও ৩০০ জি এস এম এর ব্যাগ গুলো অনেক পাতলা ও লো কোয়ালিটি হয়ে থাকে।
ফেরতঃ- পণ্যের কোনো সমস্যা থাকলে (সেলাই খুলে যাওয়া, ফেটে যাওয়া ইত্যাদি) তা পরিবর্তন করা যাবে বা ফেরত পাঠাতে পারবেন ।
সাধারণ ড্রাম ও জিও ব্যাগের মধ্যে পার্থক্য
Geo Fabric Grow Bags এর পার্থক্যগুলো নিম্নে দেয়া হলো:
Geo Fabric Grow Bags এ পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হয়। ড্রামে ছিদ্র করতে হয় তার উপর টবের টুকরা দিতে হয়, তার উপর বালি দিতে হয়।
তারপরেও অনেক সময় পানি বেশি হয়ে গেলে ড্রামে গাছের শিকড় পচে যায়।
জিও ব্যাগে এগুলোর কোন ঝামেলা নেই। সরাসরি মাটি দিয়ে গাছ লাগিয়ে ফেলুন। পানি বেশি হলেও শিকড় পচে যাওয়ার সম্ভাবনা নাই।
জিও ব্যাগের ভেতর দিয়ে বাতাস চলাচল করে। ড্রামের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না।
ব্যবহার করার পরেও জিও ব্যাগ ভাঁজ করে রেখে দেওয়া যায়। দশটি জিও ব্যাগ ভাঁজ করে রাখলে খুব অল্প জায়গা নিবে। কিন্তু ড্রাম ভাঁজ করা যাবে না।
Geo Fabric Grow Bags এর আনুমানিক স্থায়িত্ত কাল
Geo Fabric Grow Bags এর আনুমানিক স্থায়িত্ত কাল ৩০০ GSM - ২ থেকে ৫ বছর। Geo Gardening bag
৫০০ GSM - ৪ থেকে ৭ বছর।
৬০০ GSM - ৫ থেকে ১০ বছর।
GSM কি?
GSM stands for Grams Per Square Meter. মানে হচ্ছে প্রতি ১ মিটার স্কয়ারে যে মান পাওয়া যাবে তাকে GSM বলে। ১ মিটার স্কয়ার শীটের ওজন যদি ৩০০ গ্রাম হয়, তাহলে তাকে ৩০০ GSM বলা হবে, ওজন যত বাড়বে এর থিকনেস ও ( মোটা ) তত বাড়বে। GSM যত বেশি নিবেন তত বেশি মোটা পাবেন এবং টেকসই বেশি হবে।
নিচে কিছু GSM এর আনুমানিক থিকনেস দেওয়া হলো।
300GSM - 2.5mm
500GSM - 3.8mm
600GSM - 4.5mm
৩০০ GSM ব্ল্যাক ও ৫০০ GSM এর গ্রে কালার ব্যাগ নিতে ভিজিট করুন - Geo Bags
কেন আমাদের থেকে Fabric Grow Bags নিবেন ?
আমাদের নিজস্ব কারখানায় তৈরি বিধায় অন্যান্য জায়গার চেয়ে স্বল্পমূল্যে পাবেন।
ঊন্নত মানের সুতা ব্যবহার করা হয় বিধায় টেকশই বেশি হয়।
শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ পাওয়ার নিশ্চয়তা।
গ্রে কালার ও ব্লাক কালারের ব্যাগের মধ্যে পার্থক্য
গ্রে কালার ও ব্লাক কালারের ব্যাগের মধ্যে পার্থক্য নিম্নে দেয়া হলো:
গ্রে কালার ব্যাগে তাপ শোষণ ক্ষমতা কম হওয়ায় গাছের কোন প্রকার ক্ষতি হয় না।
ব্লাক কালারের ব্যাগে তাপ শোষণ ক্ষমতা বেশি হওয়ায় গাছের বিভিন্ন প্রকার ক্ষতি হয়ে থাকে।
আমাদের জিও বাগের উপকারিতা
ব্যাগে মাটি দেওয়ার পরও প্লাস্টিক ড্রামের মত আকার ঠিক থাকবে। কারন আমাদের ব্যাগ গুলো শক্ত ফেব্রিক্স দ্বারা তৈরি।
পানি বাহির হওয়ার জন্য তলায় কোন ছিদ্র করতে হয়না। পানি অটোমেটিক বের হয়ে যায়।
ছাদের ওভার লোড প্রতিরোধ করতে জিও গ্রো ব্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফাইবারের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে অক্সিজেন সরবরাহ হয় এবং অতিরিক্ত পানি ও ব্যালেন্স হয়ে বের হয়ে যায়।।যার কারণে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয় এবং মশা জন্মানোর কোন ভয় থাকে না।
মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ব্যাগে মাটি পরিবর্তনের ঝামেলা নেই।
আমাদের সব গুলো ব্যাগের সাইজ দেখতে নিচের ভিডিওটি দেখুন পুকুর-নদীতে জিও টেক্সটাইল শীট ও ব্যাগ ব্যবহার করার নিয়ম।