Geo textile bag | Size- 600x500mm | Geotextile bag
জিও টেক্সটাইল প্রোডাক্ট মূলত পলিস্টার, পলিপ্রপিলিন, পলিঅ্যামাইড দিয়ে তৈরি করা হয়। Geotextile bag এর সবচেয়ে বেশি ব্যবহার হয় সিভিল / কনস্ট্রাকশনের কাজে। এতে মাটির বৈশিষ্ট্য পরিবর্তন করে দূর্বল ও অকার্যকর জায়গায় ভবন নির্মাণ এর উপযোগি করে তুলে। Geo textile bag সাধারনত সমুদ্র, নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধ করতে ব্যবহৃত হয়ে থাকে। ব্যাগ সাইজ ও GSM এর উপর ভিত্তি করে দাম নির্ধারণ হয়ে থাকে।
GSM stand for Grams per Square Meter. মানে হচ্ছে প্রতি ১ মিটার স্কয়ারে যে মান পাওয়া যাবে তাকে GSM বলে। ১ মিটার স্কয়ার শীটের ওজন যদি ২০০ গ্রাম হয়, তাহলে তাকে ২০০ জি, এস, এম বলা হবে, ওজন যত বাড়বে এর থিকনেস ও ( মোটা ) তত বাড়বে। নিচে কিছু GSM এর আনুমানিক থিকনেস দেওয়া হলো।
200GSM = 2mm
300GSM = 2.5mm
400GSM = 3mm
500GSM = 3.8mm
600GSM = 4.5mm
জিও টেক্সটাইল শীট গুলো প্রাথমিক ভাবে দুই ধরণের হয়ে থাকে। Geo textile bag
ওভেন জিও টেক্সটাইল
নন ওভেন জিও টেক্সটাইল
ওভেন জিও টেক্সটাইলঃ
মূলত, যে সকল জিওটেক্সটাইল প্লাস্টিক সুতা থেকে তৈরি করা হয় তাকে ওভেন জিও টেক্সটাইল বলে। যেমনঃ চিনি ও চালের প্লাস্টিক বস্তা।
নন ওভেন জিও টেক্সটাইলঃ
নন ওভেন জিও টেক্সটাইল সুইং-পাঞ্চিং নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এই ধরনের ফেব্রিক এর মধ্য দিয়ে পানি ফিল্ট্রেশনের ব্যবস্থা থাকে। মূলত যে সমস্ত স্থানে ওয়াটার ফিল্টার এর প্রয়োজন হয় ঐ সমস্ত জায়গায় non-woven জিও টেক্সটাইল ফেব্রিক ব্যবহৃত হয়। তবে এই ধরনের ফেব্রিক গুলোও নদীর তীরে মাটি ক্ষয় রোধে ব্যবহার করা হয়।
Non-woven Geo Textile :
Non-oven geotextiles are made through a process called swing-punching. This type of fabric has a water filtration system. Non-woven geotextile fabrics are mainly used in places where water filters are required. However, such fabrics are also used to prevent soil erosion on river banks.
বাংলাদেশে জিও টেক্সটাইল এর গুরুত্বঃ
বাংলাদেশ প্রধানত নদীভূমির নিচু অঞ্চলের দেশ। আমাদের দেশে অনেক নিচু জমি রয়েছে তাই জিও টেক্সটাইলই এই ক্ষেত্রে সেরা সমাধান হতে পারে। এটি প্রযুক্তিগত টেক্সটাইলের একটি অংশ যা বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হয়। জিও টেক্সটাইল গুলো প্রধানত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়। বর্তমানে বাংলাদেশের অনেক টেক্সটাইল ইন্ডাস্ট্রি জিও টেক্সটাইল উৎপাদন করছে। জিও টেক্সটাইল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আশীর্বাদ এবং এটি দেশকে বিভিন্নভাবে সাহায্য করছে।
Importance of Geo Textile in Bangladesh :
Bangladesh is mainly a lowland country. We have a lot of low-lying lands so geotextile can be the best solution in this case. It is a part of technical textile that is used for special purposes. Geotextiles are mainly used in civil engineering. At present many textile industries in Bangladesh are producing geotextiles. Blessings for Geo Textile Civil Engineering and it is helping the country in many ways. Learn more about Geotextile.
নন ওভেন জিও টেক্সটাইল দুই ধরনের হয়ে থাকে। Geo textile bag
PP: polypropylene staple fiber
PSF: polyester staple fiber Sheet
সহজ কথায় বলা যায় যে PP উন্ন্ত মানের ফেব্রিজ, যা নতুন প্লাস্টিক থেকে বানানো হয়। আর PSF পুরাতন প্লাস্টিক থেকে বানানো হয়। পিপি - ৫ থেকে ১০০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। পি,এস,এফ - ১ থেকে ৩০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। GSM যত বেশি নিবেন তত বেশি টেকসই হবে। জিও টেক্সটাইল ব্যাগ পিছ হিসাবে বিক্রি হয়। ব্যাগ গুলো বিভিন্ন মাপের হয়ে থাকে। ব্যাগ গুলো মাপ মিটার,ফিট ও কেজিতে নির্ণয় করা হয়।
নদী ও পুকুরের পাড়ে জিও শিট ও ব্যাগ কিভাবে ব্যবহার করবেন | Geo sheet - geo bag - Geo Tube