Your Cart is Empty
আপনার কার্টে কোনো পণ্য নেই। আমাদের আকর্ষণীয় পণ্যগুলো দেখতে শপিং শুরু করুন।
Start Shopping / শপিং শুরু করুন
Magsar 1kg - FT03
ম্যাগনেসিয়াম ও সালফারের ঘাটতি দূর করার কার্যকর সমাধান
SKU: WP-69055
Weight: 1.00 kg
২ থেকে ৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
ম্যাগাসার (Magnesium Sulphate) হলো একটি গুরুত্বপূর্ণ খনিজ সার যা ম্যাগনেসিয়াম (9.5%) এবং সালফার (12.5%) সরবরাহ করে। এই দুটি উপাদান গাছের জন্য অত্যাবশ্যক, যা পাতা সবুজ রাখতে, ক্লোরোফিল গঠনে এবং বিভিন্ন এনজাইম কাজ করতে সহায়তা করে।
✅ পাতাকে সবুজ রাখে এবং ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে
✅ সালফার উদ্ভিদের জন্য প্রোটিন তৈরিতে সহায়ক
✅ ফল, ফুল, সবজির গুণগত মান উন্নত করে
✅ ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর করে, যা পাতায় হলদে ভাব সৃষ্টি করে
✅ গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এনজাইম ও ভিটামিন তৈরিতে সহায়তা করে
জমিতে (বড় পরিসরে):
একরপ্রতি ৮–১০ কেজি ম্যাগাসার মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে।
মাটি প্রস্তুতের সময় অন্যান্য সার যেমন টিএসপি, এমওপি ইত্যাদির সাথে একত্রে মিশিয়ে প্রয়োগ করতে পারবেন।
ফলমূল ও সবজির বাগানে:
গাছের বয়স ও মাটির উর্বরতা অনুযায়ী প্রয়োগমাত্রা সামান্য কম-বেশি হতে পারে।
ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণ দেখা দিলে ফসলের বাড়ন্ত অবস্থায়ও প্রয়োগ করা যায়।
মাটির প্রস্তুতির সময়:
প্রতিটি টবে ১০–২০ গ্রাম ম্যাগাসার মাটির সাথে মিশিয়ে দিন।
মিশ্রণ শেষে কমপক্ষে ২–৩ দিন রেখে তারপর চারা রোপণ করুন।
মাটিতে মিশানোর পদ্ধতি:
নার্সারি মাটি তৈরি করার সময় (উদাহরণ: ৫ কেজি মাটির মিশ্রণে)
➤ ৫–৭ গ্রাম ম্যাগাসার দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।
পরবর্তী প্রয়োগ:
যদি গাছের পাতা হালকা হলুদ দেখায় (ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণ), তখন উপরি সার হিসেবেও একইমাত্রায় আবার প্রয়োগ করতে পারেন। তবে সরাসরি পাতায় স্প্রে নয়—শুধু মাটিতে।
পাতা বা গোড়ায় সরাসরি প্রয়োগ না করে সবসময় মাটির সাথে মিশিয়ে ব্যবহার করুন
গরম বা অতিরিক্ত বৃষ্টির সময় প্রয়োগ করবেন না
প্রয়োগের পর হালকা পানি সেচ দিন