HOME/Civil construction & Geotextile product/Needle Punched Geotextile Fabric | 100% Polyester (PS)
Needle Punched Geotextile Fabric | 100% Polyester (PS)

Needle Punched Geotextile Fabric | 100% Polyester (PS)

দাম জানতে নিচের Choose an option থেকে প্রথমে জি এস এম সিলেক্ট করুন এর পর রোল সাইজ সিলেক্ট করুন।
৳2000 - ৳60000

SKU: PS

২ থেকে ৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।

Product Description

Needle Punched Geotextile Fabric | 100% Polyester (PSF)

Needle Punched Geotextile Fabric প্রোডাক্ট মূলত পলিস্টার, পলিপ্রপিলিন, পলিঅ্যামাইড দিয়ে তৈরি করা হয়। Geotextile sheet এর সবচেয়ে বেশি ব্যবহার হয় সিভিল এবং কনস্ট্রাকশনের কাজে। এতে মাটির বৈশিষ্ট্য পরিবর্তন করে দূর্বল ও অকার্যকর জায়গায় ভবন নির্মাণ এর উপযোগি করে তুলে। Geotextile Bags সাধারনত সমুদ্র, নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধ করতে ব্যবহৃত হয়ে থাকে, সেটিও এই  Geotextile sheet থেকেই তৈরি হয়। GSM এর উপর ভিত্তি করে এর দাম নির্ধারণ হয়ে থাকে। আধুনিক সিভিল এবং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ বহুল ব্যবহৃত হচ্ছে এই Geo sheet।


Geo-Felt-Fabric-Supplier


অর্ডার পদ্ধতিঃ ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। সরাসরি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ফোন করে অর্ডার করতে পারবেন।

 পেমেন্ট পদ্ধতিঃ অর্ডার করার সময় "সম্পূর্ণ পেমেন্ট" করে দিতে হবে। বড় রোল গুলো কন্ডিশনে বুকিং দেওয়া হয় না। কন্ডিশনে শুধু মাত্র ছোট রোল গুলো দেওয়া হয়। ছোট রোল নিতে- Best Geotextile in Bangladesh

ডেলিভারি পদ্ধতিঃ পেমেন্ট করার ২ থেকে ৭ দিনের মধ্যে কুরিয়ার করা হয়। (তবে প্রোডাক্টের পরিমাণ বেশি হলে কিছুটা সময় লাগতে পারে ) কুরিয়ারের মাধ্যমে জেলা সদর পর্যন্ত নিতে পারবেন। কুরিয়ার চার্জ দিয়ে প্রোডাক্টটি কুরিয়ার অফিস থেকে নিতে হবে। যদি বেশি প্রোডাক্ট হয় সে ক্ষেত্রে ট্রাকে করে নিতে পারবেন। ট্রাক গুলো আমরাই ঠিক করে দেয়। প্রোডাক্ট সাইটে পৌছাড় পর ট্রাক ভাড়া পরিষোধ করতে পারবেন।

What does "GSM" Stands for?

GSM Stands for- Gram Per Square Meter. অর্থাৎ প্রতি ১ মিটার স্কয়ারে যে মান পাওয়া যাবে তাকে GSM বলে। যেমনঃ ১ মিটার স্কয়ার শীটের ওজন যদি ২০০ গ্রাম হয়, তাহলে তাকে ২০০ জি, এস , এম বলা হবে, ওজন যত বাড়বে এর থিকনেস ও ( মোটা ) তত বাড়বে।

What is Geotextile?

জিওটেক্সটাইল” হলো এক ধরনের টেকনিক্যাল টেক্সটাইল (দেখতে অনেকটা চালের বস্তার মতো), যা মাটির উপরিভাগে বা অভ্যন্তরে ব্যবহার করে পুরকৌশলগত (সিভিল ইঞ্জিনিয়ারিং) সুবিধা পাওয়া যায়। জিওটেক্সটাইল এক ধরনের পলিমার ফেব্রিক যেটা বিভিন্ন ধরনের স্থাপনা যেমন রাস্তা, ড্রেন, গৃহায়ন এবং বাঁধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও এটা স্থাপত্য প্রকৌশলীর আরও অন্যান্য কাজে ব্যবহৃত হয়।


নিচে কিছু GSM এর আনুমানিক থিকনেস দেওয়া হলো।

  • 200GSM = 2.0mm
  • 300GSM = 2.5mm
  • 400GSM = 3.0mm
  • 500GSM = 3.8mm
  • 600GSM = 4.5mm

Geotextile sheet গুলো প্রাথমিক ভাবে দুই ধরণের হয়ে থাকে।

  • ওভেন জিও টেক্সটাইল।
  • নন ওভেন জিও টেক্সটাইল।  (আমাদের কাছে নন ওভেন জিও টেক্সটাইল পাবেন)


Geotextile Fabric


Non-woven Geo Textile:

Non-oven geotextiles are made through a process called swing-punching. This type of fabric has a water filtration system. Non-woven geotextile fabrics are mainly used in places where water filters are required. However, such fabrics are also used to prevent soil erosion on river banks.

নন ওভেন Geotextile fabric

নন ওভেন জিও টেক্সটাইল সুইং-পাঞ্চিং নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এই ধরনের ফেব্রিক এর মধ্য দিয়ে পানি ফিল্ট্রেশনের ব্যবস্থা থাকে। মূলত যে সমস্ত স্থানে ওয়াটার ফিল্টার এর প্রয়োজন হয় ঐ সমস্ত জায়গায় non-woven জিও টেক্সটাইল ফেব্রিক ব্যবহৃত হয়। তবে এই ধরনের ফেব্রিক গুলোও নদীর তীরে মাটি ক্ষয় রোধে ব্যবহার করা হয়।

নন ওভেন জিও টেক্সটাইল দুই ধরনের হয়ে থাকে। Geotextile Fabric

PP (100%):  polypropylene staple fiber. যা ২ থেকে ১০০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।

PS (100%):  polyester staple fiber Sheet. যা ১ থেকে ৫০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।

Importance of Geo Textile in Bangladesh: Geotextile Bag Manufacturers in Bangladesh

Bangladesh is mainly a lowland country. We have a lot of low-lying lands so geotextile can be the best solution in this case. It is a part of technical textile that is used for special purposes. Geotextiles are mainly used in civil engineering. At present many textile industries in Bangladesh are producing geotextiles. Blessings for Geo Textile Civil Engineering and it is helping the country in many ways.

বাংলাদেশে Geotextile এর গুরুত্বঃ

বাংলাদেশ প্রধানত নদী মাতৃক নিচু অঞ্চলের দেশ। আমাদের দেশে অনেক নিচু জমি রয়েছে তাই জিও টেক্সটাইলই এই ক্ষেত্রে সেরা সমাধান হতে পারে। এটি প্রযুক্তিগত টেক্সটাইলের একটি অংশ যা বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হয়। জিও টেক্সটাইল গুলো প্রধানত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়। বর্তমানে বাংলাদেশের অনেক টেক্সটাইল ইন্ডাস্ট্রি জিও টেক্সটাইল উৎপাদন করছে। জিও টেক্সটাইল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আশীর্বাদ এবং এটি দেশকে বিভিন্নভাবে সাহায্য করছে।

জিও টেক্সটাইলের সুবিধাসমুহ ? Geotextile Bag Manufacturers in Bangladesh

জিওটেক্সটাইল দ্বারা তৈরিকৃত ফেব্রিক ওভেন ফেব্রিকের তুলনায় হালকা হয়। ফলে এটা হ্যান্ডেলিং করা সহজ হয় এবং পরিবহনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়। ওয়েফট নিবেশে তৈরি ফেব্রিকের ক্ষেত্রে জিওটেক্সটাইল একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করে। জিওটেক্সটাইল এই ধরনের ফেব্রিকের ক্ষেত্রে বিদীর্ণকরণ শক্তি বৃদ্ধি করে। রাস্তা তৈরিতে পিচ এবং টুকরা ইট এই দুই স্তরের মাঝে জিওটেক্সটাইল ফেব্রিক ব্যবহার করলে রাস্তা বৃষ্টির পানিতে ক্ষয়ে পড়ার হাত থেকে রক্ষা পায়। মাটির দুই স্তরের পার্থক্যকারী  হিসাবে জিওটেক্সটাইল বিপুল পরিমাণে ব্যবহৃত হয়। আর্দ্রতা প্রতিবন্ধক হিসাবে জিওটেক্সটাইলের উপকারীতা অতুলনীয়। জিও-টেক্সটাইল ড্রেইনেজ এ ভূমিকা রাখে , এজন্যে খেলার মাঠে ব্যাবহার হয়। জিও টেক্সটাইল শীট গুলো প্রাথমিক ভাবে ২ ধরণের হয়ে থাকে। ওভেন জিও টেক্সটাইল নন ওভেন জিও টেক্সটাইল আমাদের কাছে “নন ওভেন জিও টেক্সটাইল” পাবেন। 


Geotextile Bag - নদী ও পুকুরের পার ভাঙ্গন রোধে ব্যাবহার করুন জিও বস্তা ও জিও রোল।  Facebook Twitter Youtube