HOME/Shop/Production of toxin-free vegetables - বিষমুক্ত সবজি উৎপাদন (মৃত্যুঞ্জয় রায়)
Sale
Production of toxin-free vegetables - বিষমুক্ত সবজি উৎপাদন (মৃত্যুঞ্জয় রায়)

Production of toxin-free vegetables - বিষমুক্ত সবজি উৎপাদন (মৃত্যুঞ্জয় রায়)

৳200.00৳250.00

SKU: BK Toxin Free

Weight: 0.30 kg

In stock

২ থেকে ৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।

Product Description

ভূমিকা

শুরুতেই জাপানি লেখক মাসানোবু ফুকুওকার কথা মনে পড়ছে। তাঁর জীবনের ৯৫ বছরের মধ্যে ৬৫ বছর যিনি প্রাকৃতিক চাষাবাদ করে কাটিয়েছেন। ২০০৮ সালে তাঁর মৃত্যু পর্যন্ত তিনি তা অব্যাহত রেখেছিলেন। তিনি প্রমাণ করে গেছেন, প্রকৃতির সম্পদকে কাজে লাগিয়েই ভালো উৎপাদন করে ভালোভাবে বেঁচে থাকা সম্ভব। তাঁকে বলা হয় একালের প্রাকৃতিক কৃষির জনক। প্রকৃতি নির্ভর সেই চাষাবাদের অভিজ্ঞতা ও তাঁর সেই দীর্ঘ সংগ্রামের কথা তিনি লিখে রেখে গেছেন তাঁর অসাধারণ 'The One-Straw Revolution' বইয়ে। বইটি পঁচিশটিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। প্রাকৃতিক চাষাবাদ নিয়ে তাঁর 'The Natural Way of Farming' 'The Road Back to Nature' বই দুটিও সাড়া জাগিয়েছে। সুস্থ থাকাটা খুব দরকার। সুস্থ থাকার জন্য রোজ কিছু শাকসবজি ও ফল খেতে হয়। কিন্তু সেই শাকসবজি যদি খাওয়ার জন্য নিরাপদ না হয় তাহলে তা খেয়ে আমরা সুস্থ থাকব কেমন করে? এদেশে সারাবছর ধরে নানারকমের "সবজি পাওয়া যায়। এখন মৌসুমের বাধা ভেঙে যাওয়ায় ও অনেক নতুন নতুন আধুনিক জাত আসায় এখন বলতে গেলে সব সবজিই প্রায় সারাবছর ধরে পাওয়া যায়। সবজি উৎপাদনে বাংলাদেশের সাফল্য বিশ্ব প্রেক্ষাপটে উল্লেখ করার মতো। কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা হোঁচট খাচ্ছি, তা হলো এদেশে উৎপাদিত শাকসবজিতে ব্যবহৃত বালাইনাশকের বিষাক্ততা। এর কারণে আমাদের সবজিগুলো বিদেশিদের কাছে যেন অস্পৃশ্য হয়ে উঠেছে। সবজিতে দেওয়া বালাইনাশকের অবশিষ্টাংশ বাজারে এমনকি রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কৃষকদেরই বা দোষ কী? তাঁরা তো বিভিন্ন বালাইয়ের হাত থেকে সবজি ফসলকে রক্ষার চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। অধিকাংশ কৃষকরা বালাই নিয়ন্ত্রণ মানেই বুঝে থাকেন বালাইনাশকের ব্যবহার। এর ফলে তাঁর নিজের ও ভোক্তাদের কী ক্ষতি হচ্ছে, পরিবেশের কী হচ্ছে সে কথা হয়ত তাঁরা ভাবেন না। বালাইনাশক দেওয়া সেসব সবজি আমরা বিদেশে রপ্তানিও করতে পারছি না। ফলে সবজি চাষ করে যে বৈদেশিক মুদ্রা এদেশে আসার সুযোগ রয়েছে তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। বিষাক্ত বালাইনাশকের এই দুষ্টুচক্র থেকে বেরিয়ে প্রাকৃতিক ও পরিবেশবান্ধব চাষ ব্যবস্থাপনায় ফেরা দরকার। দেশে দুই দশকেরও বেশি সময় ধরে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। অনেক কৃষক তাই এখন আর আগের মতো যথেচ্ছ ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন না। তবুও গবেষণায় দেখা গেছে দেশের প্রায় ৪৮ শতাংশ কৃষক এখনো সুপারিশকৃত মাত্রার চেয়ে বেশি কীটনাশক ব্যবহার করছেন। এর ফলে তাঁদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। কীটনাশক ব্যবহারকারী কৃষকদের ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় পাঁচগুণ বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে আমরা যারা সেসব শাকসবজি খাচ্ছি তাঁরাও আছি ঝুঁকির মধ্যে। প্রশ্ন হলো, এসব ক্ষতির কথা জেনেও কৃষকরা কেন তা করে যাচ্ছেন? দীর্ঘদিন ধরে কৃষকরা ফসলের বালাই নিয়ন্ত্রণে বালাইনাশকের ওপর নির্ভর করে আসছেন। বালাইনাশক ছাড়াও যে আরও অনেক কৌশল আছে যেগুলো ব্যবহার করে সফলভাবে সবজির বালাই নিয়ন্ত্রণ করতে পারেন। এ বইয়ে এদেশে প্রয়োগযোগ্য সেসব কলাকৌশলসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। উত্তম কৃষিচর্চা বা জিএপি মেনে, জৈব কৃষির নীতিমালা অনুসরণ করে ও আইপিএম কৌশলের মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব। Vegetable cultivation throughout the year একসময় আমাদের শুধু খাদ্যের দরকার ছিল, এখন দরকার নিরাপদ পুষ্টির। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে উৎপাদন পর্যায়ে বিষমুক্ত সবজি উৎপাদন নিশ্চিত করা দরকার। অন্যদিকে দেশে শতভাগ বিষমুক্ত সবজি উৎপাদিত না হওয়া পর্যন্ত বাজার থেকে কেনা সবজিগুলোকে হুট করে না খেয়ে সেগুলোকে বিষমুক্ত বা শোধন করে নেওয়া উচিত। এ বইয়ে কীভাবে এ কাজ করা যায় তা আলোচনা করা হয়েছে। আশা করি শুধু সবজি উৎপাদনকারী কৃষকরাই নয়, ভোক্তারাও এ বই থেকে উপকার পাবেন। যাঁরা ছাদের বাগানে শাকসবজি চাষ করেন, তারা অবশ্যই বিনা বিষে শাকসবজি ফলাবেন। বিষমুক্ত সবজি উৎপাদনের কলাকৌশলগুলো কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সম্প্রসারণকর্মীদেরও বইটি কাজে লাগতে পারে। কৃষির ছাত্র-ছাত্রীদেরও এ বই থেকে এ বিষয়ে জানা ও শেখার সুযোগ আছে। বলতে দ্বিধা নেই, এ বিষয়ে হয়ত আরও অনেক কিছু এ বইয়ে সংযোজন করা যেত। ভবিষ্যতে তা করার আশা রইলো। এ বিষয়ে কারো কোনো পরামর্শ থাকলে তা জানালে খুশি হবো। Diseases of vegetables প্রান্ত প্রকাশনের সুযোগ্য প্রকাশক জনাব মো. আমিনুর রহমান এ ধরনের একটি বই প্রকাশের আগ্রহ না দেখালে ও তাগিদ না দিলে হয়ত এ বই লেখা হতো না। এজন্য তাঁকে বিশেষভাবে ধন্যবাদ। -মৃত্যুঞ্জয় রায় ১৪ মার্চ ২০২১.00

সূচিপত্র

বিষয়
পৃষ্ঠা
প্রথম অধ্যায়: বিষমুক্ত সবজি
১১-২৮
ফসলে বালাইনাশক ব্যবহারের বর্তমান অবস্থা, শাকসবজিতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার
১২
ফসলে বিষাক্ত বালাইনাশক ব্যবহারের ক্ষতি নিরাপদ সবজি বনাম বিষমুক্ত সবজি অর্গানিক সবজি মানেই নিরাপদ সবজি নয় বিষমুক্ত সবজি উৎপাদনের কৌশল, বিষমুক্ত সবজির বাজার বাজার থেকে কেনা সবজি বিষমুক্তকরণের উপায়, বিষমুক্ত সবজি উৎপাদনের বাধাসমূহ
দ্বিতীয় অধ্যায়: বালাই প্রতিরোধমূলক ব্যবস্থাপনা
২৯-৫১
বালাই সহনশীল বা প্রতিরোধী জাতের সবজি চাষ
৩০
বালাইমুক্ত পরিচ্ছন্ন বীজ ও রোপণ দ্রব্য ব্যবহার
উপযুক্ত শস্য আবর্তন অনুসরণ
৩৪
উদ্ভিদ পুষ্টি ব্যবস্থাপনা
৩৪
জৈব সার ব্যবহার
৩৪৫
গোবর সার
৩৫
খামারজাত সার
৩৫
কম্পোস্ট সার
৩৫
কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট
৩৩৬
মুরগির বিষ্ঠা
৩৯
সবুজ সার ব্যবহার
৪১
জৈব রাসায়নিক সার ব্যবহার
৪৬
আগাছা নিয়ন্ত্রণ
৪৯
সেচ ব্যবস্থাপনা
৪৯
প্রাকৃতিক শত্রু বা উপকারী জীব সংরক্ষণ
৪৯
সঠিক বপন বা রোপণ সময় ও দূরত্ব অনুসরণ
৫০
পরিচ্ছন্ন চাষাবাদ
৫১
তৃতীয় অধ্যায়: নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ
৫২-৫৬
সবজি ফসলে বালাই আক্রমণের আদর্শ লক্ষণ বা নমুনা
৫২
সবজি ফসলে রোগের আক্রমণের আদর্শ লক্ষণ বা নমুনা
৫৩
সবজিক্ষেতের কৃষি পরিবেশ বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ
৫৬
চতুর্থ অধ্যায়: বালাই প্রতিকারমূলক ব্যবস্থাপনা
৫৭-৮৮
ক্ষেতে শত্রু পোকার প্রাকৃতিক শত্রু বাড়ানো ও অবমুক্ত করা
৫৭
বন্ধু পোকামাকড় সংরক্ষণ ও লালন-পালন (বংশ বিস্তার) পদ্ধতিসমূহ
৫৯
ট্রাইকোগ্রামা বোলতা অবমুক্তকরণ
৫৯
ব্রাকন বোলতা অবমুক্তকরণ
৬২
জৈব বালাইনাশক ব্যবহার
৬৫
বিভিন্ন ফাঁদ ব্যবহার
৭০
সেক্স ফেরোমন ফাঁদ
৭০
আলোক ফাঁদ
৭২
বিষফাঁদ
৭৫
আঠা ফাঁদ
৭৬
রস ফাঁদ
৭৭
ব্যাগিং
৭৮
উদ্ভিদজাত বালাইনাশক ব্যবহার
৭৮
উদ্ভিদজাত বালাইনাশক তৈরি ও ব্যবহার
৭৯
সাবান, তেল ও অন্যান্য দ্রব্যাদি ব্যবহার
৮৪
পঞ্চম অধ্যায়: বিনা বিষে সবজির গুরুত্বপূর্ণ পোকা ও রোগ ব্যবস্থাপনা
৮৯-১১৩
সবজির জাবপোকা
৯০
সবজির জ্যাসিড
৯১
থ্রিপস
৯৩
সবজির মাকড়
৯৪
ফলের মাছি
৯৬
কাঁটালে পোকা
৯৮
সবজির পাতা সুড়ঙ্গকারী পোকা
১০০
ছাতরা পোকা
১০১
কাটুই পোকা
১০২
বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা
১০৪
শিকড়ে গিঁট রোগ
১০৬
চারা ধ্বসা রোগ
১০৯
চলে পড়া রোগ
১১১
মোজেইক রোগ
১১২
ষষ্ঠ অধ্যায়: বিনা বিষে কিছু সবজি উৎপাদন প্রযুক্তি
১১৪-১৩৫
বেগুন
১১৪
টমেটো
১১৮
শিম
১২২
বাঁধাকপি
১২৭
ফুলকপি

আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook

ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে = Geo Grow Bag

ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 HIGH QUALITY GARDENING TOOLS

গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 ORGANIC FERTILIZERS AND PESTICIDES