
ACI Bumper Trico Powder - জৈব বালাইনাশক পাউডার | ট্রাইকোডার্মা বায়ো ফার্টিলাইজার
দাম জানতে নিচের Choose an option থেকে পরিমাণ সিলেক্ট করুন।
01706176403, 01896261223
৳115 - ৳280
SKU: WP-61466
২ থেকে ৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
Categories:
Brand: ACI
Product Description
ACI Bumper Trico Powder - জৈব বালাইনাশক পাউডার | ট্রাইকোডার্মা বায়ো ফার্টিলাইজার
ACI Bumper Trico Powder - বাম্পার ট্রাইকো পাউডার হল একটি উন্নতমানের জৈব বালাইনাশক, যা ট্রাইকোডার্মা হারজিয়ানাম ব্যাকটেরিয়া সমৃদ্ধ। এটি বীজ শোধন, মাটি শোধন, চারার চিকিৎসা এবং উদ্ভিদের রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর।
উৎপাদন:
ট্যালকম পাউডার ভিত্তিক ট্রাইকোডার্মা হারজিয়ানাম টি৩২ এর ন্যূনতম ৪.৩ × ১০⁶ স্পোর/গ্রাম।বাম্পার ট্রাইকোর কার্যকারিতা ও ব্যবহার:
- গাছের পুষ্টি উপাদান গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে এবং দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করে।
- মাটিতে থাকা ক্ষতিকর অনুজীব (ছত্রাক, ব্যাকটেরিয়া, নেমাটোড) নিয়ন্ত্রণে সাহায্য করে।
- মাটিবাহিত রোগ দমনে কার্যকর এবং মাটির স্বাস্থ্য উন্নত করে।
- নার্সারি, ছাদ কৃষি, টবে ব্যবহারের জন্য উপযোগী।
- শস্য, ফলের গাছ এবং সবজি চাষে কার্যকর।
- সম্পূর্ণ জৈব উপাদান হওয়ায় পরিবেশবান্ধক এবং দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা রক্ষা করে।
প্রয়োগ পদ্ধতি:
- নার্সারি ও সীডবেড: প্রতি ২৫ কেজি জৈব সার বা ১ কেজি বাম্পার ট্রাইকো পাউডার মিশিয়ে ১৫-২০ সেন্টিমিটার গভীরতা পর্যন্ত প্রয়োগ করতে হবে।
- মাটি শোধন: প্রতি ৭০-৮০ কেজি জৈব সার বা কম্পোস্টের সাথে ২৫০ গ্রাম বাম্পার ট্রাইকো পাউডার মিশিয়ে জমির উপরিস্তরে প্রয়োগ করতে হবে।
- বীজ শোধন: ১০০ মি.লি. পানিতে ২০ গ্রাম পাউডার মিশিয়ে বীজ ২০-৩০ মিনিট ভিজিয়ে রেখে ছায়াযুক্ত স্থানে শুকিয়ে বপন করতে হবে।
- চারার চিকিৎসা: প্রতি লিটার পানিতে ১০ গ্রাম পাউডার মিশিয়ে চারার শিকড় ৩০ মিনিট ভিজিয়ে রেখে জমিতে রোপণ করতে হবে।
- অন্যান্য ব্যবহার: শস্য, ফল বা সবজির ক্ষেত্রে প্রতি লিটার পানিতে ৫ গ্রাম ট্রাইকো পাউডার মিশিয়ে প্রয়োগ করতে হবে।
সতর্কতা:
- ব্যবহারের সময় ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিন।
- ১৫ দিন অন্তর অথবা প্রয়োজনে প্রতি সপ্তাহে প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যাবে।
- সর্বোচ্চ কার্যকারিতার জন্য বিকেল বা সন্ধ্যায় প্রয়োগ করা উত্তম।
- অতিরিক্ত তাপমাত্রা ও সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখুন।
- এটি পরিবেশবান্ধব এবং কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ নেই।
