Skip to main content
Back to all articles
What is Digital Surveying | কেন এবং কিভাবে ডিজিটাল সার্ভে করা হয়
Civil Engineering & Geotextile৩১ অক্টোবর, ২০২১

What is Digital Surveying | কেন এবং কিভাবে ডিজিটাল সার্ভে করা হয়

 What is Digital Surveying | কেন এবং কিভাবে ডিজিটাল সার্ভে করা হয়

What is Digital Surveying - সার্ভে অর্থ হলো জরিপ। ভূমি জরিপের ডিজিটাল পদ্ধতিকেই ডিজিটাল সার্ভে বলে। এই সার্ভের দ্বারা খুব সহজেই জমির পরিমাপ বের করা যায়। এই সার্ভের কাজে কিছু ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করা হয়। আগের দিনে সার্ভে কাজে মূলত চেইন, ফিতা এসব ব্যবহার করা হতো। ডিজিটাল সার্ভে করতে থিওডোলাইট মেশিন, তেপায়া, প্রিজম ইত্যাদি যন্ত্রাদির প্রয়োজন হয়। ডিজিটাল সার্ভের ক্ষেত্রে জমির উত্তর-দক্ষিণ দিক সঠিকভাবে জেনে নিতে হয়। ডিজিটাল সার্ভের দ্বারা জমির সঠিক পরিমাপ পাওয়া যায় এবং পরিমাপে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ডিজিটাল সার্ভের দ্বারা ভবন নির্মাণ কাজের শুরুতে ভবনের লে-আউট এর কাজও খুব সহজেই করা যায়। ডিজিটাল সার্ভের দ্বারা জমির লেভেলিং এর পরিমাপ পাওয়া যায়। যা জমি ভরাট এর ক্ষেত্রে খুবই জরুরি। ডিজিটাল সার্ভের দ্বারা খুব সহজেই হিসাব করে বলে দেওয়া যায়, জমি ভরাট এর ক্ষেত্রে কি পরিমান মাটি বা বালি লাগবে।

ডিজিটাল জরিপের উদ্দেশ্য: ( What is Digital Surveying )

এই সার্ভে করার পেছনে প্রথম উদ্দেশ্য থাকে জমির সঠিক পরিমাপটা বের করা। বিশেষ করে যেসমস্ত জমি পুরোপুরি চারকোণা নয়,
সেগুলো হাতে মেপে কখনোই সঠিক মাপ পাওয়া যম্ভব না অথবা অনেক জটিল হয়ে যায়। সেক্ষেত্রে Total Station/Theodolite ব্যবহার করে এই কাজটি করা হয়।

আমাদের বাড়ির ডিজাইন বা মাস্টারপ্ল্যান করার জন্য ডিজিটাল সার্ভের তিনটি খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে।

১। জমির উত্তর-দক্ষিন সঠিকভাবে জানা
২। জমির মাপ এবং আশেপাশের জমির মাপ, ভীষণ দরকারি রাস্তার মাপ।
সেই সাথে জমিতে এখন যেসমস্ত বাড়ি, গাছ বা অন্যকিছু আছে , সেগুলোর লোকেশান এখানে থাকে।
৩। জমিতে যদি কোন উচুনিচু থাকে যেটাকে আমরা কন্ট্যুর বলি, সেটা ডিজিটাল সার্ভে থেকে পাওয়া যায়। বিশেষ করে বড় জমিতে বা যেখানে ডোবা-টিলা আছে সেখানে ত কথাই নেই।

ডিজিটাল সার্ভে কারা করে।

সার্ভে যে করে তাকে সার্ভেয়ার বলা হয়
সার্ভেয়ার যে কেউ প্রশিক্ষণ নিয়ে হতে পারে তবে, কাজটি মূলত একজন সিভিল ইঞ্জিনিয়ারের তত্তাবধানে হওয়াটা জরুরি,
যে সার্ভেয়ারকে গাইড করবে অথবা নিজেই মেশিন অপারেট করবেন।

সার্ভে করার জন্য কার কাছে যাবেন। ( What is Digital Surveying )

অসংখ্য এজেন্সি আর কোম্পানি আছে যারা সার্ভে’র কাজটি করে থাকে। মূলত তিনভাবে আপনি সার্ভের কাজটি করতে পারেন
১। সরাসরি সার্ভেয়ার নিয়োগ দিতে পারেন। সেক্ষেত্রে সার্ভের সময় আপনি সাথে থেকে জমির মাপে সহায়তা করবেন।
তবে অনেক সময়ই সার্ভে যারা করছে তার সাথে কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের সরাসরি যোগাযোগ থাকেনা।
তাই বড় ধরণের বা জটিল আকৃতির জমির ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে সার্ভে কোম্পানিকে নিয়োগ দিতে হবে।
২। সিভিল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে নিয়োগ দেয়া। এক্ষেত্রে নিশ্চিতভাবে কাজটি একজন
ইঞ্জিনিয়ারের তত্তবাবধানে চলে যাচ্ছে যা বিভিন্নভাবে আপনার জন্য সুবিধাজনক।
৩। আর্কিটেকচার ফার্ম বা কোম্পানিকে নিয়োগ দেয়া। যেকোন আর্কিটেকচার ফার্ম এর সাথে অনেক সার্ভে এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানির আফিলিয়েশন থাকে। এতে করে একজন স্থপতি বিশেষ কিছু সুবিধা পান
– আপনার স্পেসিফিক জমির জন্য যেই ধরণের বাজেটের এবং অভিজ্ঞতা সম্পন্ন সার্ভেয়ার দরকার, তাকে তিনি নিয়োগ দিতে পারেন।
– উপরযুক্ত একজন সিভিল ইঞ্জিনিয়ার কাজটির তত্তাবধান করেন
– সার্ভেতে জমির মাপ ছাড়াও আরো কিছু বিষয় যেমন সাইটে দরকারি কোন গাছ থাকতে পারে, আশেপাশের কোন একটা বিল্ডিং বা স্ট্রাকচার হয়তো গুরুত্বপূর্ণ সেটা তিনি সার্ভেতে নিজ দায়িত্বে তুলে নিয়ে আসতে পারেন।
ডিজিটাল সার্ভে

সার্ভের খরচ । ( What is Digital Surveying )

অনেকেই আমাদের কাছে ডিজাইনের জন্য সার্ভে ড্রইং ছাড়া চলে আসেন। সেক্ষেত্রে আমরা শুরুতেই সার্ভে রিকমেন্ড করি। সাথে সাথেই প্রশ্ন আসে সার্ভে করতে কিরকম খরচ হয় । সার্ভের খরচ বেশি না। মূলত সার্ভে করতে সার্ভেয়ারের ১। কিরকম সময় লাগবে ২। কতটা কষ্ট হবে তার উপরেই নির্ভর করে। ঢাকার ভিতরে ছোটখাটো জমি ৮ থেকে ১৫ হাজারের ভিতরেই হয়ে যায়। আপনার জমি যদি খালি হয় তাহলে মাপা সহজ, খরচা কম। জমিতে যদি বিল্ডিং করা থাকে বা টিনশেড থাকে, গাছ থাকে, কিছু তাহলে কঠিন, খরচ বেশি। আর ঢাকার বাইরে অথবা অনেক বড় জমি হলে সেটা বেশি হয়। যেমন একটা ৩০ একরের জমি পরিমাপ করতে ৫০ হাজার টাকা লাগতে পারে আবার একই জমি ক্ষেত্র বিশেষে ৩০ হাজারেও হতে পারে। এজন্য আমাদের রিকমেন্ডেশন হচ্ছে জমির লোকেশন জানিয়ে আর দলিল অনুযায়ী মাপ কতটুকু আছে জানালে সাথে সাথেই খরচাটা জানানো সম্ভব। ভয় পাওয়া বা দুশ্চিন্তার কোনো কারণ নেই।

অনেকেই প্রশ্ন করেন। আমার জমি ত চারকোণা একদম, আমাকে কি সার্ভে করতে হবে?

হ্যা, করতেইই হবে। সার্ভে ড্রইং ছাড়া কোন আর্কিটেক্ট কাজ শুরু করেন না একমাত্র অনেক অনেক বড় জমিতে ছোট্ট একটা বাড়ি হলে ভিন্ন কথা কেমন হয় ডিজিটাল সার্ভে রিপোর্ট? এখানে দুই ধরণের ইনফরমেশন থাকবে ১। জমির বিভিন্ন পরিমাপ সংক্রান্ত রিপোর্ট ২। ড্রইং আপনাকে দেয়া হবে একটি প্রিন্টেড কপি এবং একটি অটোক্যাড ড্রইং। যখন আর্কিটেক্ট এর কাছে আপনি ডিজাইনের জন্য যাবেন। অবশ্যই প্রিন্টেড কপি সাথে করে নিয়ে যাবেন এবং পরবর্তীতে অটোক্যাড ড্রইং ই-মেইল করে দিবেন।   আমরা দেশের সকল জেলায় সার্ভের কাজ করে থাকি। আমরা সবসময় আমাদের সেরাটাই দেয়ার চেষ্টা করি। আমাদের দ্বারা সার্ভে কাজ করাতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করুন- ০১৭৮২২৫২১০১ (WhatsApp+Imo) ০১৭৪১৪৫৪২১৯ (WhatApp+Imo+Viber+Bip) আমাদের সেবা সমূহ: ( স্টিল + আর.সি.সি ) ১. আর্কিটেকচারাল ডিজাইন, ২. স্ট্রাকচারাল ডিজাইন , ৩. ইলেক্ট্রিক্যাল ডিজাইন, ৪. প্লাম্বিং ডিজাইন, ৫. ওয়ার্কিং ড্রয়িং, ৬. 3D ডিজাইন, 3D অ্যানিমেশন ৭. ল্যান্ডস্কেপ ডিজাইন, ৮. বাড়ি, মার্কেট, ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরির প্ল্যান/মাস্টার প্ল্যান- 2D & 3D ৯. সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন অনুমোদন শিট ১০.এস্টিমেট ১১. প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি এসুরেন্স/কন্ট্রোল ১২. কন্সট্রাকশন ও সুপারভিশন ১৩. সয়েল টেস্ট ও পাইল ১৪. ডিজিটাল সার্ভে Our Services: (Steel + RCC)
  1. Architectural design,
  2. Structural design,
  3. Electrical design,
  4. Plumbing design,
  5. Working drawing,
  6. 3D design, 3D animation
  7. Landscape design,
  8. House, Market, Industry & Factory Plan / Master Plan – 2D & 3D
  9. City Corporation / Pouroshova / Union Approval Sheet
  10. Estimate
  11. Project Management, Quality Control
  12. Construction and supervision
  13. Soil test and pile
  14. Digital Survey
আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব। You can message us directly by going to the contact’s address Facebook page. If you go to the Facebook page and record Text or Voice, we will give 100% reply. ফেসবুক পেজ / Facebook page instagram Email – siraj875212@gmail.com Phone = 01741454219  ( Imo + Whatsapp + Bip + Viber )   ভূমি জরিপ কত প্রকার ও কি কি | Digital Land Survey, CS, SA, RS, BS সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন HOUSE-BUILDING AND FACTORY DESIGN https://sirajtech.org/category/house-building-and-factory-design বাড়ি নির্মাণ সম্পর্কে টিপস ট্রিকস জানতে লিঙ্কে ক্লিক করুন CIVIL ENGINEERING TIPS & TRICKS https://sirajtech.org/category/civil-engineering-tips-tricks   ডিজিটাল ল্যান্ড সার্ভেয়িং ভূমি সেবা ও ডিজিটাল সার্ভে ডিজিটাল ভূমি জরিপ কাজ ডিজিটাল জরিপের নির্দেশিকা ডিজিটাল জরিপের উদ্দেশ্য ডিজিটাল সার্ভে কি? কেন এবং কিভাবে ডিজিটাল সার্ভে করা হয়

Related articles

Building Foundation Stabilization Techniques - ভবনের ভিত্তি মজবুত করার কৌশলসমূহCivil Engineering & Geotextile

Building Foundation Stabilization Techniques - ভবনের ভিত্তি মজবুত করার কৌশলসমূহ

Building Foundation Stabilization ভবন নির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা নির্ভর করে এর ভিত্তির মজবুতির...

Read more
Rooftop Waterproofing Solutions - ছাদের জলরোধক সমাধানCivil Engineering & Geotextile

Rooftop Waterproofing Solutions - ছাদের জলরোধক সমাধান

বাড়ির ছাদ হলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন একটি স্থান। বৃষ্টি, সূর্যের তাপ এবং অন্যান্য প্রাকৃতিক কারণে ছাদে ফাটল, স্যাঁতসেঁতে ভাব বা পানির জ...

Read more

Shopping Cart

Your Cart is Empty

আপনার কার্টে কোনো পণ্য নেই। আমাদের আকর্ষণীয় পণ্যগুলো দেখতে শপিং শুরু করুন।

Start Shopping / শপিং শুরু করুন